রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিল কি এবার তিন মাসের বদলে দিতে হবে এক মাসে?

প্রসঙ্গত তিন মাস অন্তর বর্তমানে বিল দেয় পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ। সেই বিল দেওয়ার সময়ের ব্যবধান কমানোর বিষয়ে মতামত দেন বিদ্যুৎমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিদ্যুৎ পর্ষদের (WBSEDCL) বিলের নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে তেমনই ইঙ্গিত দিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। প্রসঙ্গত তিন মাস অন্তর বর্তমানে বিল দেয় পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ। সেই বিল দেওয়ার সময়ের ব্যবধান কমানোর বিষয়ে মতামত দেন বিদ্যুৎমন্ত্রী।

বুধবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, তিন মাস অন্তর বিলের পরিবর্তে প্রতি মাসেই বিল দেওয়ার পক্ষে ও বিপক্ষে মত পাওয়া গিয়েছে সাধারণ মানুষের কাছ থেকে। তাই গোটা বিষয়টি খতিয়ে দেখে, বিল দেওয়ার সময় তিন মাস অন্তর করা হবে নাকি এক মাস অন্তর করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত বর্তমানে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ প্রতি তিন মাস অন্তর বিদ্যুতের বিল দেয় গ্রাহকদের। তিন মাস অন্তর বিলের পরিবর্তে এক মাস অন্তর বিল দেওয়ার পক্ষে প্রস্তাব দেন এক বিধায়ক। সেই প্রস্তাবের পরিপেক্ষিতে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে বিদ্যুৎ দফতরের তরফে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বিদ্যুৎ দফতর দু’রকম মত পেয়েছেন বলে জানান মন্ত্রী। যদিও কলকাতার বেশকিছু ওয়ার্ড যেমন, ১১১, ১১২, ১১৩, ১১৪ নং ওয়ার্ড বিদ্যুৎ পর্ষদের অধীনে রয়েছে। এই সমস্ত ওয়ার্ডে প্রতি মাসে বিল দেওয়ার প্রক্রিয়া চালু করা হচ্ছে বলে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চুরি রুখতে বিধায়কদের সহযোগিতাও চান বিদ্যুৎমন্ত্রী। বিদ্যুৎ চুরি রুখতে মানুষকে সচেতন করার বার্তা দিতে ভূমিকা পালন করার কথা জানান তিনি। প্রসঙ্গত সিএসসিই’র তরফে তাদের গ্রাহকদের প্রতি মাসে বিল দেওয়া হয়। এবার রাজ্য বিদ্যুৎ পর্ষদ কি সেই পথে হাঁটবে?

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের