জীবিত দম্পতিকে ‘মৃত’ দেখিয়ে জমি দখলের অভিযোগ প্রধানের ঘনিষ্ঠের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: অশোকনগরে নিঃসন্তান এক বৃদ্ধ দম্পতির জমি জাল নথির মাধ্যমে দখলের অভিযোগ উঠেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে হাবড়া ২ নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায়। ফতেজান বান্ডা ও তাঁর স্ত্রী রাবেয়াকে কাগজে কলমে ‘মৃত’ দেখিয়ে ওয়ারিশন সার্টিফিকেট ও মৃত্যুর শংসাপত্র বের করে জমি হাতানোর অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের এক ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে। ওই নথিতে আবার পঞ্চায়েত প্রধানের সই রয়েছে বলেও দাবি করা হচ্ছে।

জানা গিয়েছে, বৃদ্ধ দম্পতি নিঃসন্তান। বয়সের ভারে রাবেয়া ঠিকমতো চলাফেরা করতে পারেন না। চিকিৎসার খরচ জোগাতে তাঁরা নিজেদের ১২ কাঠা ফসলি জমি বিক্রির সিদ্ধান্ত নেন। কিন্তু বিক্রির আগে জমির খোঁজখবর নিতে গিয়েই তাঁরা জানতে পারেন,পঞ্চায়েত থেকে তাঁদের নাম ওয়ারিশন সার্টিফিকেট বের করা হয়েছে এবং সেই নথির ভিত্তিতে জমি অন্যের নামে হস্তান্তরের চেষ্টা চলছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, তাঁদের জীবিত থাকা সত্বেও ডেথ সার্টিফিকেট বের করা হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য দফতরের সতর্কতা, তবুও ‘পড়শি’ বাদুড়দের ডেরা ছাড়া করতে রাজি নন বাঁকুড়াবাসী

ফতেজান বান্দার অভিযযোগ, “চিকিৎসার জন্য জমি বিক্রি করতে চেয়েছিলাম।আত্মীয়ের মাধ্যমে খোঁজ নিতেই আমরা জানতে পারি আমাদের মৃত দেখিয়ে জমি হাতিয়ে নেওয়া হয়েছে। আমরা বেঁচে থাকতে কিভাবে এই কাজ হয়? আমরা এর ন্যায্য বিচার চাই।” রাবেয়ার দাবি, “আমরা বেঁচে থাকতে আমাদের ডেথ সার্টিফিকেট কিভাবে বের হলো, প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয়।” এই ঘটনার পর অশোকনগর থানা ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। তবে শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান রফিকুল ইসলাম মন্ডল বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওয়ারিশন সার্টিফিকেট ও আমার সই দুটোই জাল। পঞ্চায়েত থেকেও এমন কোনো নথি ইস্যু হয়নি। আমাকে ফাঁসানো হচ্ছে। তিনি থানায় অভিযোগ করেছেন বলেও জানান।’

অন্যদিকে, হাবড়া ২ নম্বর ব্লকের বিডিও সীতাংশু শেখর বলেন, ‘এই বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ এলে ভূমি দপ্তরে পাঠিয়ে তদন্ত করা হবে।’ প্রশাসনিক তদন্ত শুরু হলে আসল সত্য প্রকাশিত হবে বলে জানান তিনি।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের