স্বাস্থ্য দফতরের সতর্কতা, তবুও ‘পড়শি’ বাদুড়দের ডেরা ছাড়া করতে রাজি নন বাঁকুড়াবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: নিপা ভাইরাসকে ঘিরে উদ্বেগ বাড়ছে রাজ্যজুড়ে। তবে এর মধ্যেও অবাক করা বিষয় শয়ে শয়ে বাদুড় থাকলেও বাঁকুড়ার এক গ্রামে তার বিশেষ আঁচ পড়েনি। স্বাস্থ্য দফতরের সতর্কবার্তা,নির্দেশিকা সবই পৌঁছেছে। বাদুড়কে ঘিরে অনেক জায়গায় ভীতি তৈরি হয়েছে, গ্রামাঞ্চলে খেজুর রসের চাহিদা ও দামও কমেছে। তবু বাঁকুড়ার ওন্দা ব্লকের মাজডিহা গ্রামের ছবিটা একবারেই ভিন্ন। এখানে বাদুড় নিয়ে আতঙ্ক নেই, অভিযোগ নেই। স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ একটাই, মানুষ ও প্রকৃতির এই বন্ধন বজায় থাকুক কিন্তু সতর্কতা মেনে চলা অবশ্যই জরুরি।

মাজডিহাকে বাদুড়ের স্বর্গরাজ্য বলেলেও ভুল হবেনা। গ্রামের অসংখ্য গাছে হাজার হাজার বাদুড়ের বাস। বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ ও বাদুড় পাশাপাশি বসবাস করছে। গ্রামবাসীরা তাদের প্রতিবেশী হিসেবে মনে করে। বাদুড়বাহিত নিপা সংক্রমণের কথা সবাই জানেন কিন্তু তা নিয়ে একেবারেই আতঙ্কিত নন তাঁরা।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের কাজে অসন্তুষ্ট ,নন্দীগ্রাম দু’নম্বর ব্লকে গণ ইস্তফা বিএলওদে’র

চোরাশিকারীদের হাত থেকে বরাবরই বাদুড়দের রক্ষা করে এসেছে মাজদিহা গ্রামের বাসিন্দারা। পাশের গ্রাম থেকে কেউ বিরক্ত করতে এলেও বাধা দেন এলাকার মানুষ। তাই এই গ্রাম বাদুড়দের নিরাপদ আশ্রয়। নিপা সংক্রমণ এড়াতে চিকিৎসকরা বাদুড়ের দেহরস থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। সেই নিয়ম মানছেন গ্রামবাসীরাও। তবে কয়েকশো বছরের সম্পর্ক ছিন্ন করতে রাজি নন তাঁরা। এক প্রতিবেশীর কথায়, ” আমরা বহুদিন একসঙ্গে আছি। কখনো সমস্যা হয়নি। এক ভয়ের জন্য ওদের তাড়াবো কিভাবে? “একই সুরে আরেক প্রতিবেশী জানান, পরিবারের কেউ অসুস্থ হলে যেমন তাড়িয়ে দেইনা, তেমনই বাদুড়দেরও নয়।”

তবে স্বাস্থ্য দফতর সাবধান থাকার পরামর্শ দিয়েছেন। বাঁকুড়া স্বাস্থ্য জেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক সজল বিশ্বাস জানিয়েছেন, বাদুড় নিপা ভাইরাসের বাহক। তাই বিশেষ করে মাজডিহার মত এলাকায় এই সময় আরও বেশি সতর্ক থাকা জরুরি। মানুষ-বাদুড়ের সহাবস্থান থাকুক, কিন্তু নিরাপত্তাই হোক অগ্রাধিকার।

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের