জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অশোকনগর কাজলা রবীন্দ্র শিক্ষা নিকেতনের দশম শ্রেণীর ছাত্রী সুইটি মন্ডল নিজের হাতে এঁকেছেন মুখ্যমন্ত্রীর ছবি। বুধবার সেই ছবি হাতে নিয়ে জনতার দরবারে এসেছিলেন ।সেই ছাত্রী দিদি জামাইবাবু এবং মাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির হন। ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রীর নজর এড়ায় নি। ওই ছাত্রীকে ডেকে নিয়ে ছবি গ্রহণ করেন মুখ্যমন্ত্রী এবং আশীর্বাদও দিলেন ওই ছাত্রীকে। তাতেই আপ্লুত ছাত্রী সহ গোটা পরিবার। ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী যেভাবে তাকে সময় দিয়েছেন তার ছবি গ্রহণ করেছে তাতেই রীতিমতো আনন্দিত ওই ছাত্রী। কোন দাবি নিয়ে নয় সেফ নিজের হাতে আঁকা ছবি দিয়ে আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরলেন ওই ছাত্রী।

অন্যদিকে,সৌমেন মাইতি(Soumen Maity) পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। বজবজের একটি মেডিকেল কলেজে ভর্তি হন ।অভিযোগ সেই মেডিকেল কলেজে দুর্নীতি হয় তাঁর সঙ্গে।অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানকার স্থানীয় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বুধবার হাজির হন মুখ্যমন্ত্রীর দরবারে। অভিযোগ ওই ছাত্র মানস রঞ্জন ভুঁইয়ার (Manas Ranjan Bhunia)কাছেও গিয়েছিলেন। তবে মেডিকেল পড়ুয়া পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হওয়ায় তাদেরকে শুনতে হয় মীরজাফর। তারা নাকি বিজেপির দালাল। বিজেপিকে ভোট দেয়।পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হওয়ায় তিরস্কার জুটেছিল তাদের কপালে। মুখ্যমন্ত্রীর কাছে তার প্রতি যে অন্যায় হয়েছে তার সুবিচার দাবি করেন ওই মেডিকেল পড়ুয়া ছাত্র।

মুখ্যমন্ত্রী তার অভিযোগ গুরুত্বসহকারে শুনেছেন এবং ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি, এক মহিলা হাজির হন এদিন মুখ্যমন্ত্রীর (CM)জনতার দরবারে। তিনি জানান,স্বামী কাজ করতেন বিধাননগর পুলিশের মটর ট্রান্সফার ডিপার্টমেন্টে। সাত বছর আগে মারা গেছে ।কিন্তু স্ত্রীর চাকরি এখনো হয়নি। বারবার পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে যোগাযোগ করলেও সুরাহা মেলেনা। চাকরি পান নিএখনো পর্যন্ত। মুখ্যমন্ত্রী তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন।স্বামীর ক্যান্সারের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর জনতার দরবারে কলকাতার সুখিয়া স্ট্রিটের বাসিন্দা সাহায্যের আবেদন নিয়ে আসেন বুধবার।

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ‘কালা জাদু’, হ্যারি কেনকে নিয়ে তান্ত্রিকের মন্তব্যে শোরগোল

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান