অশোকনগরে সিপিএম নেতার বাড়ির ভিত খুঁড়তেই বেরিয়ে এল মাথার খুলি, হাড়গোড়, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর: বাড়ি তৈরির জন্য ভিত কাটতেই রবিবার সকালে উদ্ধার মানুষের মাথার খুলি ও কঙ্কাল।চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটে অশোকনগর থানার(Asoknagar P.S.) কল্যাণগড় বাজার পার্শ্বস্ত স্বামীজি সংঘ ক্লাবের পাশে।একটি বাড়ি তৈরি করার জন্য ভিত কাটার কাজ চলছিল। ওই বাড়িটিতে এক সময় বাস করতেন সিপিএমের ডাক সাইটের নেতা বিজন মুখোপাধ্যায়(Bijan Mukhopadhay)। বর্তমানে তিনি জীবিত নেই। তার বর্তমান প্রজন্ম বাড়িটিকে পুনঃ নির্মাণ করতে গিয়ে মাটি খুঁড়তেই সেই সময় হঠাৎ উদ্ধার হয় মাথার খুলি। পরবর্তীতে মাটি আরো খুঁড়তেই উদ্ধার হয় একাধিক হাড়গোড়। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। ঘটনাস্থলে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর(Chintamoni Naskar) সহ একাধিক পুলিশ কর্তারা পৌঁছান।স্থানীয়দের দাবি একসময় এই এলাকায় কবরস্থান ছিল। প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে মাটি খোঁড়ার কাজ,ঘিরে রাখা হয়েছে গোটা বাড়ি।

খুলি ও হাড়গোড় দেখে প্রাথমিক অনুমান অনেক পুরনো হাড়গোড় । তবে কি করে আসল তদন্তে অশোকনগর থানা। ঘটনাস্থল ঘিরে রেখেছে অশোকনগর থানা ।বসানো হয়েছে পুলিশ পিকেট। খবর দেওয়া হয়েছে ফরেনসিক বিভাগে। এই প্রসঙ্গে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী(Asoknagar MLA Narayan Goswami) সাংবাদিকদের মুখোমুখে দাবি করেন এই কঙ্কাল উদ্ধার সিপিএমের একসময়ের অত্যাচারের কুৎসিত রূপকে প্রকাশ্যে নিয়ে এসেছে। তার অভিযোগ, এক সময় অশোকনগর কল্যাণগড় এলাকায় পিএম এর হার্মাদ বাহিনী একের পর এক কংগ্রেস নেতা- কর্মীদের নৃশংস ভাবে খুন করে মাটির তলায় পুঁতে দেয়। যার বিরুদ্ধে সেই সময় থেকে জোরদার আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন তার সত্যতা আজ মিলছে। অশোকনগরের বিধায়কের দাবি সিপিএমের ডাক সাইটের নেতা বিজন বাবু মারা গেলেও তার দুই সাকরেদ জগদীশ সমাদ্দার এবং খগেন নন্দী বেঁচে আছেন। তাদের ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলেই মৃতদেহ গুলো কাদের তা জানতে পারবে দাবি তৃণমূল বিধায়কের। একইসঙ্গে তার দাবি ওই বাড়িটির আশেপাশে মাটিতে আরো তল্লাশি চালালে কঙ্কাল উদ্ধার হতে পারে। এই ঘটনার পর স্থানীয় সিপিএম নেতৃত্ব আর লজ্জায় রাস্তায় বের হবেন না এমনই দাবি করেন তৃণমূল বিধায়ক।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে