হাওড়াতে গঙ্গায় স্নান করতে নেমে আসানসোলের দুই ছাত্র তলিয়ে গেল

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল দুই যুবক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার চাঁদমারি (Chadmari) ঘাটে। জানা গেছে, আসানসোলের বাসিন্দা ৩ যুবক (যাদের বয়স ১৮ থেকে ২০র মধ্যে) এদিন গঙ্গার ঘাটে নেমেছিল স্নান করার জন্য। সেই সময় এদের তিনজনের মধ্যে দু’জন জলে তলিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার নাম অরিজিৎ সরকার। সে জানিয়েছে, তারা আসানসোল(Asansoal) থেকে তিনজনে কলকাতায়(Kolkata) ঘুরতে এসেছিল। এখানে আসার পর তারা স্নান করতে গঙ্গায় নামে। সেই সময় তার দুই সঙ্গী জলে তলিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ডুবুরিকে খবর দেওয়া হয়েছে এদের উদ্ধারের জন্য। নিখোঁজ দুই ছাত্রের নাম সুজিত মাহাতো ও সৌমেন। তারা আসানসোল কলেজের পড়ুয়া।

নিখোঁজ দুই ছাত্রের বাড়ির লোককে অতি দ্রুত কলকাতায় আসার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শী তৃতীয় সঙ্গী অভিযোগ করেন ,তার দুই বন্ধু যখন গঙ্গার(Ganga) জলে ডুবে যাচ্ছিল সেই সময় সে গঙ্গার ঘাটে উপস্থিত সাধারণ মানুষকে তাদের উদ্ধার করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে নি। সে সাঁতার জানে না তাই জামা কাপড় ও ব্যাগ নিয়ে গঙ্গার ঘাটে বসেছিল।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২