এই মুহূর্তে

ভোট প্রচারে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা, একাধিক সভা মুর্শিদাবাদ-মালদা-পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি: এবার বঙ্গে ভোট প্রচারে আসছেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। আগামী সপ্তাহে মুর্শিদাবাদ জেলায় জনসভায় অংশগ্রহণ করবেন দুজনেই। এর পাশাপাশি মালদা ও পুরুলিয়ায় একাধিক দলীয় প্রার্থীদের হয়ে প্রচারেও যেতে পারেন রাহুল ও প্রিয়াঙ্কা। সূত্রের খবর অনুযায়ী, আগামী সপ্তাহে নববর্ষের সময় এই রাজ্যে পা রাখতে চলেছেন রাহুল গান্ধী(Rahul Ganhi)। দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করবেন তিনি ।এরপর আসবেন প্রিয়াঙ্কা গান্ধী। মুর্শিদাবাদ মালদা পুরুলিয়া জেলাকে কেন্দ্র করে একাধিক সভাস্থল ও দিনক্ষণ ঠিক করতে ব্যস্ত রাজ্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এর পাশাপাশি দিল্লির অন্যান্য কংগ্রেস নেতারাও আসবেনে এরাজ্যে প্রচারে।

সেই মতো হাইকমান্ডের কাছে আবেদন করা হয়েছে। জানা গেছে শনিবার মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে দিল্লির কংগ্রেস নেতৃত্বের বৈঠক হয়। মুর্শিদাবাদ থেকে অধীর চৌধুরী(Adhir Chowdhury), শুভঙ্কর সরকার, গোলাম আহমেদ মীরার কথা বলেন । আগে ঠিক করা হয়েছিল সুতি, ফরাক্কা, ইসলামপুরে জনসভা হবে। তাতে থাকবেন রাহুল গান্ধী। কিন্তু দিনক্ষণ নিয়ে কিছু সমস্যা দেখা দেয়। তাই রাহুল গান্ধীর সময় মত আগামী ১৪ তারিখ সামসেরগঞ্জে জনসভার দিনক্ষণ ঠিক করা হয়েছে। ১৪ এপ্রিলের পর আবার ১৮ থেকে ২১ এপ্রিলের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধীর(Priyanka Gandhi) বঙ্গে আসার কথা রয়েছে ।মুর্শিদাবাদ, মালদা, পুরুলিয়া এই তিন জেলাতে তিনি সহ কংগ্রেসের হেভিওয়েট নেতারা একাধিক জনসভা করবেন।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পাশাপাশি শ্রীরামপুরেও প্রচার করার জন্য রাহুল গান্ধীকে অনুরোধ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কারণ তিনি নিজে ওই কেন্দ্রের প্রার্থী। রাহুল প্রিয়াঙ্কা ছাড়াও দিল্লি থেকে বঙ্গে প্রচারে আসছেন আজহারউদ্দিন, শচীন পাইলট ,ইমরান প্রতাপগড়িরা। দিল্লি নেতৃত্ব এলে যে রাজ্যের কংগ্রেস কর্মীরা বাড়তি উৎসাহ পাবে তা বলা যেতেই পারে। ইতিমধ্যে একাধিকবার রাজ্যে প্রচারে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Sha) সহ কেন্দ্রের একাধিক মন্ত্রী ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এবার কংগ্রেসের ভোটারদের সমর্থন পেতে বঙ্গের মাটিতে পা রাখছেন রাহুল- প্রিয়াঙ্কা জুটি।

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামের ৪৩ তৃণমূল নেতাকে NIA র নোটিশ, ১৭ এপ্রিল হাজিরার নির্দেশ

অভিষেকের হাত ধরে রেজিনগরে বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মইনুল যোগ দিলেন তৃণমূলে

বৈশাখ শুরুর আগেই বঙ্গে তাপমাত্রার পারদ চড় চড়িয়ে বাড়বে, কলকাতায় ৩৭ ও জেলায় ৪০ডিগ্রী

শিলিগুড়িতে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মোদির রোড শো

দৃষ্টি ঘোরাতে নয়া তত্ত্ব হুমায়ুনের, পাল্টা কড়া আক্রমণে ওয়াইসির দল

বালির ভোট রাজনীতিতে এবার ‘আবাসন’ বিতর্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ