১৯ নয় প্রায় ৫০ মিনিটের! পুরো ভিডিও প্রকাশ্যে আনার হুঁশিয়ারি হুমায়ুনের

Share:

নিজস্ব প্রতিনিধি: হুমায়ুন কবীরের বিতর্কিত ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। এবার চক্রান্তের অভিযোগে সরব হলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। পুরো ভিডিও সামনে আনার চ্যালেঞ্জ ছুড়লেন তিনি।

আজ, শনিবার (১১ এপ্রিল) দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙা থেকে একটি সাংবাদিক সম্মেলনে শাসকদলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন বলেন, ‘ওই ভিডিওর জন্য কলকাতা হাইকোর্টে মামলা রুজু হচ্ছে। এই মামলার জন্য যাবতীয় কাগজপত্রে  স্বাক্ষর করে দিয়েছি।‘ সেই সঙ্গে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া নিজের বিতর্কিত ভিডিওটি সম্পর্কে হুমায়ুন বলেন, ‘যে ছবি দেখানো হচ্ছে তার প্রকৃত ভিডিওটি প্রায় ৫০ মিনিটের। কিন্তু ভিডিওটি এডিট করে ১৯ মিনিটের করা হয়েছে। আমি দু-এক দিনের মধ্যেই পুরো ভিডিও দেখিয়ে দেবো। গোটা ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।‘

শুধু তাই নয়, ওই ভিডিওটির পিছন কার বা কাদের হাত রয়েছে তা সংবাদমাধ্যমে আনার কথা বলেছেন হুমায়ুন। তিনি আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেস আমাকে সাসপেন্ড করার পর শিলিগুড়ি থেকে মহারাজের বেশে একজন এবং দিল্লির সাংবাদিক পরিচয় দিয়ে একজন দেখা করতে এসেছিলেন। তারাই এই ভিডিও করেছেন।

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল করার কথা শোনা গিয়েছে হুমায়ুন কবীরের মুখে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণকে সামনে রেখে ওই ডিল করেছিলেন হুমায়ুন কবীর বলে অভিযোগ। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভেঙে দেওয়ার কথা জানিয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম। এছাড়াও দল ছেড়েছেন খোদ দলের রাজ্য সভাপতি পীরজাদা খোবায়েব আমিন।

 

ত্রিপল ও ফুটবল চুরির অভিযোগ গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আশাবাদী হোটেল মালিকরা

নেই অ্যাম্বুলেন্স, দুর্গম রাস্তা দিয়ে কাঁধে করে প্রসূতিকে হাসপাতালে নিয়ে গেল পরিবার

পুলিশ দেখে পালানোর চেষ্টা! মালয়েশিয়ায় গ্রেফতার ৯ বাংলাদেশি

পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেই প্যারিসে বিশৃঙ্খলা, গ্রেফতার ৪১৬

অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে samsung galaxy s25 fe, বিস্তারিত জেনে নিন

কার্ডবোর্ড দিয়ে তৈরি মিনি ওয়াশিং মেশিন! কিশোরের কাণ্ডে হতবাক নেটদুনিয়া

কাশ্মীর থেকে মেঘালয়, গরমে দেশের এই ছয় স্থান মুগ্ধ করবে আপনাকে

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

আইপিএল শেষ হলেই যে ৫টি বড় পুরস্কার জিততে পারেন বৈভব

জুতোর দুর্গন্ধ দূর করতে ভরসা রাখুন বেকিং সোডায়, মিলবে সহজ সমাধান

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের, নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা