চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিষ্ণুপুরে পুড়ে যাওয়া দোকান ঘরের মালিকদের হাতে ‘নতুন চাবি’ তুলে দিলেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি,বিষ্ণুপুর: রবিবার বিকালে বাবা বড় কাঁছারী মন্দিরে উপস্থিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্দির সংলগ্ন এলাকায় নির্মিত নতুন স্টলগুলোর কুঞ্চিকা তিনি তুলে দিলেন সাধারণ মানুষের হাতে।জননেতার হাত ধরে নতুন কর্মসংস্থান ও নতুন আশায় বুক বাঁধছে এলাকাবাসী। সকলের খুশি তার এই উদ্যোগে। বেশ কিছুক্ষণ বয়স্ক ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এদিকে, ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Avisekh Bandopadhay) মানবিক মুখ দেখল রাজ্যের মানুষ। রাস্তায় এক বৃন্ত সাইকেল চালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়েছিলেন। গাড়ি থামিয়ে নিজে নেমে বৃদ্ধাকে রাস্তা থেকে তোলার উদ্যোগ নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই বৃদ্ধর কোথাও কোন চোট লেগেছে কিনা সেই কথাও জানতে চান তিনি।

নিরাপত্তা রক্ষীদের তাকে ছেড়ে দিতেও বলা হয়। রবিবার ডায়মন্ডহারবারের সাংসদ(MP Diamondharbour) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। দক্ষিণ চব্বিশ পরগনায় বিষ্ণুপুরের বছরখানেক আগে বড় কাঁছারী সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লেগেছিল। সেই আগুনের পুড়ে গিয়েছিল মন্দির লাগোয়া বহু দোকান। সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ওই ক্ষতিগ্রস্ত দোকানগুলো নতুন করে গড়ে দেবেন। সেই কাজ সম্পূর্ণ হয় ইতিমধ্যে। রবিবার সেই শিব মন্দিরে এলাকায় পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হাতে নতুন দোকান ঘরের চাবি তুলে দেন ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে। রবিবার নির্দিষ্ট সময় রাস্তা দিয়ে অভিষেকের কনভয় যাচ্ছিল উল্টোদিকে রাস্তা দিয়ে এক বৃদ্ধ সাইকেল নিয়ে যাচ্ছিলেন অসতর্কতা বসত ওই বৃদ্ধ সাইকেল থেকে পড়ে যান ।সেই ঘটনা নজর এড়ায় নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

দ্রুত কনভয় থামানোর নির্দেশ দেন ।গাড়ি থামতে রাস্তায় নেমে চট জলদি অভিষেক পৌঁছে যান বৃদ্ধের কাছে। পৌঁছে যান নিরাপত্তা রক্ষীরাও। কোথাও চোট লেগেছে কিনা অভিষেক জানতে চান।সাইকেল চালিয়ে যেতে পারবেন কিনা তাও তিনি জানতে চান। নিরাপত্তা রক্ষীদের ওই বৃদ্ধকে এগিয়ে দিতে বলা হয়। এরপর বিষ্ণুপুরের শিব মন্দিরের বড় কাছারি এলাকার দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়িতে চেপে রওনা দেন। সেখানে পৌঁছে তিনি ক্ষতিগ্রস্ত যারা হয়েছিলেন সেই দোকান ঘরের মালিকদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে নতুন দোকান ঘর গুলির উদ্বোধনের ফিতা কাটেন। তাদের প্রত্যেকের হাতে নতুন দোকান ঘরের চাবি তুলে দেন। সকলের সঙ্গে কথা বলেন। বড়দের হাতজোড় করে নমস্কার জানান। কুশল বিনিময় করেন।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ