আয়ুষ্মান কার্ডের e-KYC এখনও হয়নি? ৫ লক্ষের ফ্রী চিকিৎসা পেতে কী করবেনে? জানুন পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আয়ুষ্মান  ভারত PM-JAY প্রকল্পের সুবিধাভোগী তালিকায় নাম থাকা সত্ত্বেও যদি এখনও e-KYC সম্পূর্ণ না হয়ে থাকে, তাহলে আর বারবার CSC কেন্দ্র বা হাসপাতালে ছুটতে হবে না। সরকারি আয়ুষ্মান অ্যাপ ব্যবহার করে মোবাইল ফোন থেকেই বাড়িতে বসে e-KYC করা সম্ভব।

মোবাইলেই করা যাবে e-KYC

জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (NHA)-এর ব্যবস্থায় সুবিধাভোগীরা নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করে Ayushman App-এ লগইন করতে পারেন। এরপর নিজেদের প্রকল্প, পরিবার এবং সুবিধাভোগীর তথ্য দেখা যায়। e-KYC বাকি থাকলে সেখান থেকেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার সুযোগ রয়েছে।

আয়ুষ্মান অ্যাপ-এ e-KYC করার পদ্ধতি

•  প্রথমে মোবাইলে অফিসিয়াল Ayushman App ডাউনলোড করুন।

• অ্যাপ খুলে ‘Beneficiary’ অপশনটি নির্বাচন করুন।

• মোবাইল নম্বর দিয়ে OTP-র মাধ্যমে লগইন করুন।

• এরপর নিজের রাজ্য, PM-JAY যোজনা এবং জেলা নির্বাচন করুন।

• আধার নম্বর, রেশন কার্ড নম্বর অথবা Family ID ব্যবহার করে নিজের নাম সার্চ করুন

•পরিবারের যে সদস্যের e-KYC এখনও বাকি, তাঁর নাম নির্বাচন করুন।

• এরপর ‘e-KYC/Redo e-KYC’ অপশনে ক্লিক করুন।

•  আধার-ভিত্তিক OTP অথবা Face Authentication-এর মাধ্যমে পরিচয় যাচাই সম্পূর্ণ করুন।

• প্রয়োজনীয় লাইভ ছবি ও অন্যান্য তথ্য দিয়ে আবেদনটি সাবমিট করুন।

e-KYC-এর পর আয়ুষ্মান কার্ড ডাউনলোড

e-KYC সম্পূর্ণ হওয়ার পর তথ্য যাচাই করা হবে। আবেদন অনুমোদিত হলে সুবিধাভোগীর স্ট্যাটাস ‘Approved’ হিসেবে দেখা যাবে। এরপর সংশ্লিষ্ট সদস্যের নামের পাশে থাকা ‘Download Card’ অপশনে ক্লিক করে ডিজিটাল আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যাবে। কার্ডটি মোবাইলে PDF ফাইল হিসেবেও সংরক্ষণ করা সম্ভব।

e-KYC করা কেন জরুরি?

e-KYC-এর মাধ্যমে সুবিধাভোগীর পরিচয় যাচাই করা হয়। তাই PM-JAY-এর জন্য যোগ্য হওয়া সত্ত্বেও e-KYC বাকি থাকলে দ্রুত তা সম্পূর্ণ করে নেওয়া গুরুত্বপূর্ণ। এতে ভবিষ্যতে প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে পরিচয় যাচাই সংক্রান্ত সমস্যা এড়ানো যেতে পারে।

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

আমতলায় অভিষেকের কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের