দামি গাড়িতে বিরল প্রজাতির শতাধিক কচ্ছপ পাচার চক্র সক্রিয়,গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার পুলিশের বড়সড় সাফল্য। গোপন সংবাদের ভিত্তিতে বাদুড়িয়া থানার(Baduria P.S.) পুলিশ তল্লাশি চালিয়ে ১১৮টি বিরল প্রজাতির কচ্ছপ(Turtle) উদ্ধার করল। গ্রেফতার এক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত এগারোটা নাগাদ বাদুড়িয়া থানার রাখালগাছা এলাকায় একটি মারুতি গাড়ি আটক করে পুলিশ। ওই দামি গাড়ি থেকে তল্লাশি চালিয়ে ১১৮টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল মমিন মন্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

এই কচ্ছপগুলো বর্ডার পাশ হয়ে বাংলাদেশে যাচ্ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে শনিবার দুপুরে বসিরহাট আদালতে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া বিরল প্রজাতির কচ্ছপগুলোকে বনদপ্তরের হাতে তুলে দিয়েছে পুলিশ। এগুলোকে সল্টলেকের বনবিতান ফরেস্টে নিয়ে যাওয়া হয়।ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বাদুড়িয়া থানার পুলিশ এই কচ্ছপ পাচার চক্রে আর কারা যুক্ত আছে তাদের সন্ধান জানতে চাইছে। গাড়িটির মালিক কে তাঁর সন্ধান শুরু করেছে পুলিশ। কতদিন থেকে ধৃত ব্যক্তি এই কচ্ছপ পাচার চক্রের সঙ্গে যুক্ত তা জানতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার সীমান্ত এলাকার তারালি সীমান্ত দিয়ে ইসারুল একটি মোটর বাইকে করে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে ।

সেই সময় কর্তব্যরত বিএসএফ তাকে আটকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করলে তার মোটরবাইকের ভেতর থেকে কুড়ি বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয় ।কাপ সিরাপ সহ ইসারুল মোল্লাকে বাদুড়িয়া থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ (BSF)।পুলিশ শনিবার ধৃতকে বারাসত আদালতে পেশ করে।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ