Loading live market data...
Loading active stocks...
Connecting...

মমতা সরকারের পতনে ১৪ বছর পর নিজের চুল, দাড়ি কাটলেন প্রৌঢ় আশুতোষ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: নিজের প্রতিজ্ঞা পূরণ করলেন বছর ৬৩’র প্রৌঢ় আশুতোষ পাল ওরফে তুলসী। সকলের কাছে পরিচিত ‘তুলসি কাকা’ (Tushi Kaka)নামে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনে দীর্ঘ ১৪ বছর পর না কাটা চুল দাড়ি কেটে তাঁর  সেই প্রতিজ্ঞা পূরণ করলেন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের খাসপুর গ্রামের আশুতোষ পাল(Asutosh Pal) । পেশায় এক চায়ের দোকানদার। কী ছিল আশুতোষ – এর প্রতিজ্ঞা? সক্রিয় বাম সমর্থক আশুতোষ জানান, ২০১১-র পালা বদলের পর একটি ঘটনা আমার মনে দাগ কেটে যায়।দুষ্কৃতি রাজকে তৃণমূল সরকার কীভাবে প্রশ্রয় দেয় সেই ঘটনা সেসময় খবরে দেখায়। কলকাতার একজন গুন্ডাকে পুলিশ ধরে নিয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) থানায় গিয়ে সেই দুষ্কৃতিকে ছাড়িয়ে আনেন। এরপর থেকেই আমার আশঙ্কা হয়েছিল এই সরকার রাজ্যে আইনের শাসনের সরকার হতে পারেনা।

সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন মমতা সরকারের পতন না হবে আমি এই চুল দাড়ি কাটবো না। আজ ১৫ বছর ধরে অপশাসনে বিরক্ত মানুষ যে দলের মাধ্যমেই তাকে হঠাক না কেন আজ আমার সেই প্রতিজ্ঞা পূরণ হয়েছে। রবিবার বেলা ১১ টায় রামচন্দ্রপুর বাজারে একটি অনুষ্ঠানের মাধ্যমে আমার দীর্ঘ১৪ বছর ধরে না কাটা চুল,দাড়ি কেটে ফেলে সেই প্রতিজ্ঞার ইতি করলাম। এদিন উপস্থিত ছিলেন একদা এলাকার বিধায়ক মহম্মদ সেলিম, বর্তমান স্বরূপনগরের বিধায়ক পদপ্রার্থী বিশ্বজিৎ মন্ডল, সিপিআইএম নেতা শংকর ঘোষ, রবিউল হক সহ সিপিএম ও তৃণমূল বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকরা। এই উপলক্ষে ঐদিন দুপুরে তিনি প্রায় ৫০০ মানুষের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করেছেন। বলাবাহুল্য মাত্র পনেরো বছর বয়স থেকে ১৯৭৮ এর পঞ্চায়েত নির্বাচনের একজন বাম কর্মী হিসেবে রাজনৈতিক জীবনের শুরু আশুতোষের।

ভোটার হওয়ার পর থেকেই কখনো ইটভাটা শ্রমিক, কখনো লরি শ্রমিক এর কাজের সূত্রে বাম শ্রমিক সংগঠনের আঞ্চলিক পদে কাজ করেছেন। ২০১১ সালে পালাবদলের পর কাজ হারান আশুতোষ। স্ত্রী, তিন সন্তানকে নিয়ে সংসারে দারিদ্রতা দেখা দেয়। বিক্রি হয়ে যায় আশুতোষ এর সাধের লরিটিও। এরপর কখনো ইটভাটার শ্রমিক, কখনো ছোট ব্যবসা করেও আর নিজের পায়ে দাঁড়াতে পারেননি। রামচন্দ্রপুর পঞ্চায়েত অফিসের সামনে ছোট্ট একটি চায়ের দোকান দিয়ে সংসার চালাতেন। সেই চায়ের দোকানে বসেই তিনি সগর্বে জানিয়ে দিলেন, মমতার অপশাসন রুখে দিয়ে বিজেপি ক্ষমতায় আসলেও প্রতিজ্ঞা পূরণে কথামতো কাজ করবেন। তার দীর্ঘদিনের না কাটা চুল দাড়ি কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের উৎসব পালনের মধ্য দিয়ে তার প্রতিজ্ঞা পূরণ করেন রবিবার। এই খবরে এলাকায় শোরগোল পড়ে যায়।

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

‘আমার কাছে তুমিই দুর্গা, তুমিই লক্ষ্মী’, মাতৃদিবসে মা তনুজাকে নিয়ে সুন্দর পোস্ট কাজলের

মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ৭ আমলাকে নিয়োগ করা হল, জারি হল বিজ্ঞপ্তি

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

জমি বিবাদের জেরে মা ও ভাইকে গুলি করে হত্যা, মাতৃদিবসে হাড়হিম ঘটনা

তীব্র গরমে লবঙ্গই একমাত্র ভরসা, জেনে নিন গুণাগুণ

মলদ্বীপ না লাক্ষাদ্বীপ? খরচ কম কিন্তু সৌন্দর্যে টেক্কা দেবে ভারতের এই দ্বীপপুঞ্জ

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌