বাদুড়িয়ায় একই বুথে ৭ জন বৈধ ভোটারের নাম উধাও, শুরু রাজনৈতিক কাজিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া :একই বুথের সাতজন বৈধ ভোটারের নাম বাদের তালিকায় ।প্রকৃত ভারতীয়, ২০০২ সালের ভোটার লিস্টে নাম, সঠিকভাবে SIR এর ফর্ম ফিলাপ, কিন্তু তারপরেও এক বুথের সাতজনের নাম বাদের তালিকায়, দুশ্চিন্তায় পরিবারগুলো।বাদুড়িয়ার চাতরা গ্রাম পঞ্চায়েতের ১৫ নম্বর বুথের ঘটনা ।দুলাল মৃধা, ইয়ারুন বিবি, সোমা স্বর্ণকার, শিখা মন্ডল, মিরা চক্রবর্তী, সহ ৭ জনের নাম বাদ গেল একই বুথে ।

বাদ যাওয়ার তালিকায় লেখা রয়েছে খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত (নিখোঁজ ) ।তাদের দাবি, তাঁরা রীতিমতো চিন্তিত । কেন তাঁদের নাম বাদ গেল তারা নিজেরাও বুঝতে পারছেন না । ২০০২ সালের ভোটার লিস্টে নাম আছে ।তারা সবসময় বাড়িতে থাকেন।২০২৫ সালের লিস্টেও নাম রয়েছে। কিন্তু তারপরেও কার গাফিলতিতে এরকম হল? এই ব্যাপারে BLO অভিনব দত্ত বলেন,এই সমস্যা BDO অফিসের জন্য এবং সার্ভার ডাউন এর জন্য হয়েছে ।তবে যে কারণেই হোক এই সাতটি পরিবার রীতিমতো উদ্বিগ্ন ।আর এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা।

ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি কুমারেশ রায়। তিনি বলেন,যে কাজ করতে দু বছর সময় লাগে, সেই কাজ যদি এক মাসের মধ্যে হয় তাহলে এরকম ভাবে নাম বাদ যাবে প্রকৃত ভারতীয়দের । পাল্টা বিজেপি নেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, আতঙ্কিত হওয়া দরকার নেই ।সমস্যা সমাধান হবে। তৃণমূল রাজনীতি করছে। তৃণমূলের ভুয়ো ভোটার মৃত ভোটারই ভরসা। তাই কান্নাকাটি শুরু করেছে। কিন্তু যাদের নাম বাদ গেছে তাদের এখন ঘুম উড়ে গিয়েছে। অজানা আতঙ্ক গ্রাস করেছে তাদের।

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

‘সতলুজ’-এর মুক্তি নিয়ে ZEE5-র বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে