এই মুহূর্তে




স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন স্বামী

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া:নিজের স্ত্রী এবং সন্তানকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন বেচারাম মন্ডল। জানা গেছে, প্রায় ১৫ বছর আগে টিনামনি মন্ডলের সঙ্গে বিয়ে হয় বেচারামবাবুর(Becharam)। তাঁদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু প্রায় নয় মাস আগে হঠাৎ শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান টিনামনি(Tinamoni)। তারপর থেকেই স্ত্রী-সন্তানকে ফিরে পেতে কখনো থানার দ্বারস্থ হয়েছেন, কখনো আবার শ্বশুরবাড়িতে গিয়েছেন বেচারামবাবু। তবুও কোনও ফল মেলেনি। শেষমেশ অসহায় অবস্থায় বুধবার সকালে শ্বশুরবাড়ির সামনে বসে পড়েন ধর্নায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্বামীর দাবি কিছুদিন পর পর তার স্ত্রী নিজের বাপের বাড়িতে চলে যান। এই নিয়ে তিনি তার প্রতিবাদ করেছেন। তাতেই অশান্তি বাধে।

এই সন্তানকে নিয়ে স্ত্রী বাপের বাড়িতে চলে আসে। আর বাড়ি ফিরছেন না। এদিকে সন্তানদের দেখতে এলেও তাদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। সম্প্রতি তার স্ত্রীর অস্ত্রোপচার বাবদ তিনি ৫৩ হাজার টাকা নগদ দিয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর স্ত্রীকে শ্বশুরবাড়িতে দেখতে গেলে তাকে মারধর করা এবং তার নামে মিথ্যা অভিযোগ পুলিশে দায়ের করা হয় বলে স্বামীর দাবি। থানা পুলিশ থেকে স্থানীয় কাউন্সিলর সানিয়া ও রাজনৈতিক দলের নেতাদের দ্বারস্থ হয়ে কোন সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে বুধবার সকাল থেকে শ্বশুরবাড়ির সামনে ফ্রি ও দুই সন্তানকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে ধর্নায় বসেছেন স্বামী।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে সংবাদ মাধ্যম সেখানে পৌঁছানোর পর স্ত্রী টিনামনি স্পষ্ট জানিয়ে দেন তিনি আর স্বামীর ঘরে ফিরবেন না। বিয়ের পর থেকে তার ওপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করছেন পেশায় গাড়িচালক তার স্বামী। তাই তিনি আর বাড়ি ফিরবেন না। আইনজীবির মাধ্যমে তিনি ডিভোর্সের মামলা করেছেন। তিনি এই সামাজিক বন্ধন থেকে মুক্তি চাইছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক মিনিটে ৩৩১ টি ঘুষি মেরে গিনেস বুকে বারাসতের দিব্যজ্যোতি

ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা বৃদ্ধের

২২ বছর আগে দুই বাংলাদেশি ভুয়ো বাবা সাজিয়ে মঙ্গলকোটে নাম তোলেন,বাবা ও ছেলের বয়সের ব্যবধান ‘৫’

বর্ধমান শহরে এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুটের ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার কিং পিং হাসামদ্দিন

বনগাঁয় ধর্মীয় অনুষ্ঠানে সোনার চেন লুট করতে এসে গ্রেফতার বান্ডেলের ৪ মহিলা

১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ