উত্তপ্ত বাদুড়িয়া, SIR শুনানিতে হয়রানির প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে SIR হয়রানি নিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীদের। ৯০০ ভোটারের মধ্যে ৪৭৫ ভোটারকে শুনানির নোটিশ। তারই প্রতিবাদে এই রাস্তা অবরোধ। ঘটনায় ব্যাপক উত্তেজনা।বাদুড়িয়ার(Baduria) শিমুলতলা এলাকার ঘটনা ।মসলন্দপুর বসিরহাট রোডের শিমুলতলা এলাকায় রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা ।বিক্ষোভকারীদের অভিযোগ,SIR এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে ইলেকশন কমিশন । ৯০০ ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোটারকে বারবার নোটিশ দেওয়া হচ্ছে । সাধারণ খেটে খাওয়া মানুষ তাঁরা রুজি-রুটির দায়ে কাজকর্ম করবে নাকি বারবার শুনানিতে যাবে ।

তারই প্রতিবাদে এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ যায়। অবরোধকারীদের অভিযোগ বারবার এসআইয়ারের(SIR) শুনানির নোটিশ দিয়ে বয়স্ক ভোটারদের হয়রানি করা হচ্ছে। একাধিকবার সঠিক প্রমাণ পত্র দেওয়ার পরেও বারবার শুনানি কেন্দ্রে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে। এসআইআর পদ্ধতি হোক কিন্তু সাধারণ মানুষকে হেনস্থা করে নয়। এই ধরনের ঘটনা বারংবার ঘটায় এলাকার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। তাই সকলের রাস্তায় নেমে প্রতিবাদে সরব হতে বাধ্য হয়েছেন। এই হেনস্থা বন্ধ না হলে বৃহৎ আন্দোলন হবে বলে হুমকি দিয়েছেন ওই এলাকার গ্রামবাসীরা।

সাধারণ মানুষের আরো অভিযোগ প্রথমবার এসআইআর নোটিশ আসার পর ফর্ম ফিলাপ করে যাবতীয় নথি জমা দেন। এরপর ফের নোটিশ দিয়ে সঠিক তথ্য জমা দেওয়ার নির্দেশ আসে। গ্রামবাসীরা সেই নির্দেশ মেনে  বিডিওর কাছে যান এবং যাবতীয় তথ্য দিয়ে ফের এসআইআর ফর্ম পূরণ করে জমা দেন। কিন্তু আবারো নোটিশ দিয়ে তাদের সেই নথি যাচাই করতে ডাকা হচ্ছে। এতেই তারা ক্ষিপ্ত হয়ে উঠেছেন। বারবার কেন এই হয়রানি করা হচ্ছে এই প্রশ্ন তুলে তারা রবিবার সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন।

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব