তৃণমূল কর্মীদের লাঠি ও ঝাঁটা দিয়ে মারার নিদান বিজেপি নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি,বৈষ্ণবনগর: তৃণমূল কর্মীদের এবার হাতে লাঠি ও ঝাঁটা নিয়ে মারার নিদান বিজেপি নেতার। প্রকাশ্য সভা থেকে তার এই বক্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য। পাল্টা তৃণমূল বিধায়কের দাবি, সামনে ভোট আছে, মাঠে ময়দানে দেখা হবে।মালদার বৈষ্ণবনগর (Baishnabnagar)এর ১৬ মাইলে, বিজেপির একটি জনসভা থেকে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি তারক ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রত্যেক মা-বোনদের বলছি, হাতে লাঠি ধরবেন। এবার হাতে ঝাঁটা ধরবেন। যেখানেই দেখবেন তৃণমূল নেতাদের সেখানেই পেটাবেন।

যতক্ষণ না এদের পশ্চিমবঙ্গ থেকে উৎপাত করে ফেলছি ততক্ষণ পর্যন্ত সজাগ থাকতে হবে। রক্ষী হতে হবে। আমরা শুধু সরকারের পরিবর্তন করব না। বাংলার পরিবর্তন করব। সোনার বাংলার পরিবর্তন করব। সোনার বাংলা হবে। মানুষের প্রকৃত উন্নয়ন হবে।কেন তিনি ঝাঁটা – লাঠি দিয়ে মারার কথা বললেন এ প্রশ্নের জবাবে, তিনি বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী(CM) একজন মহিলা। এখানকার বিধায়ক একজন মহিলা। এই রাজ্যে নারী নির্যাতন চলছে। কোথাও ধর্ষণ হচ্ছে। কোথাও নারী নির্যাতন হচ্ছে। মহিলারা বিচার পাচ্ছে না। আর সেই কারণেই বলেছি হাতে ঝাঁটা – লাঠি নিতে হবে মহিলাদের।

পাল্টা এলাকার তৃণমূল বিধায়ক চন্দনা সরকার(TMC MLA Chandana Sarkar) বলেন, বিজেপির টিকিট নেবার জন্য এই নেতা এইসব উল্টো পাল্টা কথা বলছে।সামনে নির্বাচন মাঠে ময়দানে দেখা হবে। কার্যতো পাল্টা হুংকার দিয়েছেন তিনি। ঝাঁটা লাঠিকে কেন্দ্র করে উত্তপ্ত বৈষ্ণব নগরের রাজনীতির অঙ্গন।যেখানে কেউ কাউকে রাজনীতির অঙ্গনে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির