৪ মাস পর ফের দলমায় হাতির দল , ক্ষয়ক্ষতির আশঙ্কায় এলাকার মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি, দলমা: ৪ মাস ধরে বাঁকুড়ায় থাকার পর এবার দলমায় ফেরার পথ ধরল হাতির দল । সোমবার সন্ধ্যার পর থেকে থেকে দফায় দফায় মোট ৬৩ টি হাতি বড়জোড়ার(Barojorar) সাহারজোড়া ও পাবয়ার জঙ্গল ছেড়ে পুরানো রুটে ফিরতে শুরু করেছে । আলু(Potato) বসানোর এই মরসুমে হাতির দল ফিরতে শুরু করায় ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিস্তীর্ণ এলাকার মানুষজন ।প্রতি বছরের রুটিন অনুযায়ী চলতি বছরও অগাস্ট মাসের গোড়ার দিকে খাবারের খোঁজে দলমা থেকে এ রাজ্যে এসে পৌঁছায় ৬৩ টি হাতির(Elephant) দল । সেই দল পশ্চিম মেদিনীপুর হয়ে সটান গিয়ে হাজির হয় বাঁকুড়ার বড়জোড়া বনাঞ্চলের পাবয়া ও সাহারজোড়া এলাকায় ।

বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত ভাবে জঙ্গলে জঙ্গলে হাতির দল ঘুরে বেড়ালে তাদের নিয়ন্ত্রণ অনেক কঠিন হয়ে পড়ে । জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ফসল ও সাধারণের সম্পত্তি হানির পাশাপাশি বৃদ্ধি পায় প্রাণ হানির ঘটনাও । সেই আশঙ্কায় গত চার মাস ধরে সাহারজোড়া ও পাবয়ার জঙ্গলের একটি নির্দিষ্ট এলাকায় তারকাঁটা দিয়ে ঘেরা জায়গায় আটকে রাখা হয় হাতির দলকে । নির্দিষ্ট জায়গায় হাতিগুলির খাবারের যাতে কোনোরকম অভাব না হয় সেদিকেও কড়া নজর রাখে বন দফতর ।

কিন্তু আমন ধান তোলার মরসুম শেষ হতেই হাতির দল এবার পুরানো রুট ধরে ফিরতে শুরু করল দলমায় । বন দফতর সূত্রে জানা গেছে, মোট ৩ টি দলে ভাগ হয়ে হাতিগুলি পশ্চিম মেদিনীপুর হয়ে দলমার পথ ধরেছে । হাতিগুলির যাত্রাপথে যাতে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি হয় এবং যাতে হাতিগুলির নিরাপত্তাও বিঘ্নিত না হয় সে ব্যাপারে লাগাতার নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বন দফতর ।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে