কোতুলপুরে দেশড়ায় তৃণমূলে ৬১ টি পরিবারের যোগদান, বিরোধী শূন্যের ডাক

Share:

নিজস্ব প্রতিনিধি, কোতুলপুর: বাঁকুড়া জেলার কোতুলপুর বিধানসভা এলাকায় রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ঘটনা। তৃণমূল বিধায়ক হরকালী প্রতিহারের(MLA Harakali Pratihar) হাত ধরে কোতুলপুরের দেশড়া অঞ্চলে একযোগে ৬১টি পরিবারের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস সহ তিন দল থেকেই দীর্ঘদিনের সমর্থক ও কর্মীরা এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।যোগদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক হরকালী প্রতিহার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Bandopadhay) সবুজ সংকেত পাওয়া মাত্রই কোতুলপুর বিধানসভাকে বিরোধীশূন্য করা হবে। তাঁর দাবি, উন্নয়ন ও মানুষের পাশে থাকার রাজনীতিই আজ তৃণমূল মানুষের প্রথম পছন্দে পরিণত ।

দল বদল করা কর্মীদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। দীর্ঘদিনের সিপিআইএম কর্মী ক্যামেরার সামনে জানান,“সিপিআইএমের যে আদর্শ ও নীতি, সেই মানবিক রাজনীতির প্রতিফলন আজ তৃণমূল কংগ্রেসের মধ্যেই দেখছি। তাই এই দলকে ভালোবেসেই তৃণমূলে যোগ দিলাম।”অন্যদিকে বিজেপির ব্লক মণ্ডল ওয়ান-এর প্রাক্তন সেক্রেটারি বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করে এবং এসটি, এসসি, ওবিসি সম্প্রদায়ের প্রকৃত সম্মান দেয় না বলেই তিনি সেই দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন।দীর্ঘদিনের কংগ্রেস সমর্থক তাপস মহন্ত বলেন,“অন্যান্য রাজনৈতিক দলের কোনও স্থায়িত্ব নেই। তৃণমূল কংগ্রেসই একমাত্র দল, যার উপর মানুষের ভরসা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখেই আমরা আস্থা রেখে এই দলে যোগ দিয়েছি।”

যদিও এই যোগদান প্রসঙ্গে বিজেপির ব্লক সভাপতি কেশবী নাগা দাবি করেন, যারা তৃণমূলে যোগ দিয়েছেন তারা নাকি বিজেপির সক্রিয় সদস্য ছিলেন না।তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, একের পর এক দলীয় কর্মীদের তৃণমূলে টেনে এনে কোতুলপুরে নিজের সাংগঠনিক শক্তি আরও মজবুত করছেন বিধায়ক হরকালী প্রতিহার। ভোটে জিতে তৃণমূলে যোগ দেওয়া থেকে শুরু করে বিরোধী দলগুলির ভাঙন সব মিলিয়ে কোতুলপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস কার্যত এক শক্তিশালী অবস্থানে রয়েছে।

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন