পঞ্চায়েতে চাকরি দেওয়ার প্রলোভনে একাধিক যুবকের টাকা আত্মসাত, আটক প্রতারক

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: পঞ্চায়েতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে বালুরঘাটে আটক হল এক যুবক। অভিযুক্তের নাম সঞ্জয় মাহাতো। তার বাড়ি বালুরঘাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় বলে জানা গেছে। অভিযোগ, তিনি পঞ্চায়েতে(Panchayet) চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলছিলেন।জানা গেছে, বালুরঘাট পুলিশ লাইন এলাকার বাসিন্দা কবিতা লাকড়া ওরাও নামে এক মহিলা তার সন্তানের চাকরির জন্য অভিযুক্তকে প্রায় তেইশ হাজার টাকা দেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না পাওয়ায় সন্দেহ বাড়ে। অভিযোগ, টাকা নেওয়ার পর থেকে সঞ্জয় মাহাতো তাঁদের এড়িয়ে চলছিলেন এবং যোগাযোগও রাখছিলেন না।

শুক্রবার বালুরঘাট বাসস্ট্যান্ডের(Balurghat Bus Stand) মিনি মার্কেট এলাকায় ওই মহিলা অভিযুক্তকে দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলেন। এরপর দু’জনের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। খবর পেয়ে Balurghat Police Station-এর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সঞ্জয় মাহাতোকে আটক করে থানায় নিয়ে যায়।ওই মহিলার দাবি, শুধু তার কাছ থেকেই নয়, আরও কয়েকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন অভিযুক্ত।

পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রতারণার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যাদেরকে ঐ প্রতারক প্রতারিত করেছে তাদের সকলকে থানায় ডেকে পাঠানো হয়েছে। ওই প্রতারকের সঙ্গে চক্রের আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত করছে।পুলিশ ওই প্রতারকের মোবাইল ফোনটি আটক করেছে। সেই মোবাইল ফোনের তথ্য ঘেঁটে এই প্রতারণার চক্রে আর কারা যুক্ত আছে তাদের নাগাল পেতে চাইছে পুলিশ।

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, ভারতে ‘ট্রু আরজিবি’ টেলিভিশন লঞ্চ করল sony

এক ধাক্কায় বন্ধ কয়েক হাজার Whats’app অ্যাকাউন্ট! ভোগান্তিতে ইউজাররা

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

সূর্যের বুধের নক্ষত্রে প্রবেশ, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

সৌন্দর্যের পাশাপাশি আর্থিক উন্নতিও চান? ঘরে রাখুন এই ৭ গাছ

বারান্দাতেই সবজি চাষ করছেন? জানেন এই ৭ ভুল করলে নষ্ট হতে পারে বাগান

বাড়িতে পায়রা বাসা শুভ নাকি অশুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের