বনগাঁর চেয়ারম্যানকে পদত্যাগের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: বনগাঁর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস সোমবার জানান, বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে। তাকে পদত্যাগ করতে বলা হয়েছে । তিনি যদি পদত্যাগ না করেন তাহলে দল ব্যবস্থা নেবে । যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে তার মধ্যেই ওই চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। অন্যদিকে,সোমবার শপথ গ্রহণ করলেন বারাসত পৌরসভার নবনিযুক্ত পৌর প্রধান সুনীল মুখার্জি ।

শুক্রবার হঠাৎ দুপুরবেলা পদত্যাগ করেন বারাসত পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায়। তারপরই বারাসত পৌরসভায় বোর্ড মিটিং করে সুনীল মুখার্জী(Sunil Mulkerjee) নাম প্রস্তাব করা হয়। সোমবার দুপুর একটা সময় বারাসত পৌরসভার বিদ্যাসাগর সভাকক্ষে মহাকুমা শাসক সোমা দাস এর উপস্থিতিতে শপথ পাঠ করলেন বারাসত পৌরসভার নবনিযুক্ত পৌর প্রধান সুনীল মুখার্জী। এদিকে,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৫টি পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বারাসত তৃণমূল জেলা কার্যালয় জেলা সভাপতি ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)সাংবাদিকদের জানান এই ১৩৫টি পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে। এর সঙ্গে যাদের আংশিক বাড়ি ভেঙেছে কিংবা শস্য নষ্ট হয়েছে তাদেরকেও ক্ষতি পূরণ দেওয়া হবে। এই প্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, বিজেপির উত্তরবঙ্গে একাধিক সাংসদ থাকা সত্ত্বেও কেন্দ্র সরকার প্রাকৃতিক দুর্যোগে এক ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়ে উদাসীন।

রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচি দত্ত(Sabyasachi Dutta) বলেন, তিনি দীর্ঘদিনের পুর প্রতিনিধি হওয়া সত্ত্বেও ২০০২ এর লিস্টে তার নাম নেই। তিনি জেলা শাসককে জানিয়েছেন ।জেলাশাসক বিষয়টি দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে সব্যসাচি দত্ত আরও বলেন বিরোধী দলনেতা জ্যাংড়া , হাতিয়াড়া পঞ্চায়েতে যদি একটি রোহিঙ্গা বার করতে পারেন তাহলে তিনি রাজনৈতিকভাবে অবসর নেবেন। বিরোধী দলনেতা কেও বলতে হবে যদি বার করতে না পারেন তাহলে তাকেও রাজনৈতিকভাবে অবসর নিতে হবে।অন্যদিকে ,বনগাঁর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন বনগাঁর চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে। তাকে পদত্যাগ করতে বলা হয়েছে । তিনি যদি পদত্যাগ না করেন তাহলে দল তার মত করে ব্যবস্থা নেবে । নির্দিষ্ট সময় সূচির মধ্যে তাকে পদত্যাগ করতেই হবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২