রাম বামের সমন্বয়ে বনগাঁ হাইস্কুলকে বদনাম করার চেষ্টা : গোপাল শেঠ

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: রাম বামের সমন্বয়ে বিদ্যালয়কে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। বনগাঁ হাই স্কুল(Banga High School) পরিদর্শনে গিয়ে এমনই অভিযোগ করেন বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ। বনগাঁ হাইস্কুলের মিড ডে মিলের খাবার গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হতেই সরজমিনে বনগাঁ হাইস্কুল পরিদর্শনে যান বনগাঁ পৌরসভার(Banga Municipality) পৌর প্রধান গোপাল শেঠ। বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়ে রাম বামের সমন্বয়ে বিদ্যালয়ের বদনামের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি।

বৃহস্পতিবার পৌরসভার বিভিন্ন প্রতিনিধিদের নিয়ে বিদ্যালয় পরিদর্শনে যান গোপাল শেঠ(Gopal Seth)। এদিন তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বুধবার হাই স্কুলের মিড ডে(Mid Day Meal) মিলের রান্নার কাজ করছিল তাদের সাথে কথা বলেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপালবাবু বলেন, রাধুনীরা নিজেদের খাওয়ার জন্যই উদ্বৃত্ত খাবার বাড়িতে নিয়ে যাচ্ছিল। যেটা কোন অন্যায় নয়, তারা চুরি করে কিছু করেনি। বিদ্যালয়ের মধ্যেই কিছু বাম প্রতিনিধি রয়েছে তারা বিদ্যালয়ের বদনাম করার জন্য রামের সাথে যুক্ত হয়ে অপপ্রচার করছে।

পৌর প্রধানের বিদ্যালয়ের পরিদর্শন নিয়ে বনগাঁ হাই স্কুলের প্রধান শিক্ষক কুনাল দে বলেন, চেয়ারম্যান স্যার মাঝেমধ্যেই বিদ্যালয়ের পরিদর্শনে আসেন। বুধবারের ঘটনা প্রসঙ্গে কিছুই বলেননি, উনি সাংবাদিকদের কিছু বলতে চেয়েছিলেন সেই জন্যই আজ এসেছিলেন।

রাম বামের সমন্বয়ে বিদ্যালয়ের বদনাম করার চেষ্টা প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন, কোন ভুল হলে সেই ভুলটা শুধরে নেওয়া উচিত। আমি কখনো বিদ্যালয়কে কালিমালিপ্ত করার চেষ্টা করিনি। আমি অনুরোধ করেছি এখনো করছি যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার তদন্ত হোক।

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২