চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্ত্রীকে এলোপাথাড়ি কোপ স্বামীর, প্রকাশ্য রাস্তায় হাড় হিম করা ঘটনা

নিজস্ব প্রতিনিধি,গোপালনগর: স্ত্রীকে এলোপাথাড়ি কোপ স্বামীর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মহিলা।বুধবার সকালে গোপালনগর থানার(Gopalnagar P.S.) বেলতা ব্রিজের প্রকাশ্য রাস্তার ওপরে হঠাৎই এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর ঘটনায় আতঙ্ক ছড়ালো ওই এলাকায়। পুলিশ সূত্রে খবর, আহত মহিলার নাম লতিকা সিকদার(Latika Sikdar)। বাড়ি বনগাঁ থানার(Banga P.S.) চৈতিপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন তিনি বেলতা ব্রিজের ওপর দিয়ে কাজে যাচ্ছিলেন লতিকা। সেই সময় হঠাৎই তার ওপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তার স্বামী সুকদেব সিকদার(Sukdeb Sikdar)।

মহিলাকে কোপানো দেখে তাকে পথচলতি মানুষ বাঁচাতে গেলে তাদের উপরও ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে সুকদেব। প্রত্যক্ষদর্শীরা বলছেন, লতিকা দেবীর এক হাত সম্পূর্ণ কেটে আলাদা হয়ে গেছে। একটি আঙুল কাটা গেছে, কান কেটে পড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ বেলতা ব্রীজের ওপর বসে ছিলেন তিনি। কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। দীর্ঘক্ষণ পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোপালনগর থানার পুলিশ। পুলিশ তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে(Banga Hospital) নিয়ে যায়। লতিকা দেবীর অবস্থা সংকটজনক হওয়ার তাকে কলকাতায় রেফার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই সুকদেবের মা দুলালি সিকদারকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত সুকদেব সিকদারের খোঁজ চলছে। পারিবারিক অশান্তি না এই হামলার পিছনে অন্য কারণ লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ।পরিবার সূত্রে জানা গিয়েছে ১১ বছর আগে লতিকা ও সুকদেবের বিয়ে হয়েছিল। বর্তমানে তাদের ১০ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।ঘটনার পরে লতিকার পরিবারের পক্ষ থেকে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে। ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ