বাংলাদেশে বন্দি স্ত্রীকে ভারতে ফেরাতে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বাংলাদেশে বন্দি স্ত্রীকে ভারতে ফেরাতেই প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন  স্বামী। বনগাঁ থেকে ভারতীয় বৈধ পরিচয় পত্র নিয়ে বাংলাদেশে গেলেও, প্রতিবেশী দেশে গিয়েই পড়েন চরম সমস্যায়। আর তারপরই হতে হয় জেলবন্দি। নিজের স্ত্রীকে এখন এ দেশে নিয়ে আসার জন্যই লড়াই চালাচ্ছেন এক অসহায় স্বামী। সরকারি হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন স্বামী। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার(Banga P.S.) বোয়ালদহ এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চৌধুরী(Prasenjit Chowdhury)। তাঁর স্ত্রী ফাল্গুনী রায়কে (Falguni Roy)বাংলাদেশ থেকে ফেরানোর জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন দফতরে আবেদন জানালেও এখনো পর্যন্ত কোনও সরকারি উদ্যোগ দেখা যায়নি। তাঁর দাবি, ফাল্গুনী একজন ভারতীয় নাগরিক এবং বৈধ নথিপত্র নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন। সেখানে গিয়েই বিপদে পড়ে তাঁকে জেলে যেতে হয়।

তবুও ভারত সরকার তাঁর প্রত্যাবর্তনের জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। স্বামী প্রসেনজিৎ এর অভিযোগ অনুযায়ী, ফাল্গুনী রায়ের প্রথম বিবাহ হয়েছিল বনগাঁ থানার ট্যাংরা কলোনির এক ব্যক্তির সঙ্গে। যিনি ভারতীয় পরিচয় ব্যবহার করলেও আসলে ছিলেন বাংলাদেশি। বিবাহিত জীবনে তাঁদের একটি পুত্রসন্তান জন্মায়। পরে ফাল্গুনী জানতে পারেন তাঁর স্বামী বাংলাদেশি নাগরিক। সেই থেকেই দাম্পত্য জীবনে বিবাদের সূচনা। কিছুদিন পরে প্রথম পক্ষের স্বামী চোরাপথে বাংলাদেশে পালিয়ে যান।ছেলে নিয়ে ফাল্গুনী একাই থাকতে শুরু করেন। পরে ফের ভারতে ফিরে এসে কিছুদিন সংসার করলেও পুনরায় বিবাদের জেরে ওই ব্যক্তি আবার ছেলেকে নিয়ে চোরাপথে বাংলাদেশে চলে যায়। এরপরই ফাল্গুনীর সঙ্গে পরিচয় হয় প্রসেনজিৎ এর । দু’জনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালে ছেলে সম্পর্কে খোঁজ নিতে ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে যান ফাল্গুনী। অভিযোগ, সেখানে তাঁর প্রথম পক্ষের স্বামী তার পাসপোর্ট ও অন্যান্য ভারতীয় পরিচয়পত্র কেড়ে নেয় এবং প্রাণে মারার হুমকি দেয়।

বিপদের মুখে তিনি প্রসেনজিতকে খবর দেন এবং প্রাণ বাঁচাতে বাংলাদেশ বিডিআর-এর(BDR) কাছে ছুটে যান। কিন্তু বৈধ পরিচয়পত্র না থাকায় তাঁকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার কথা জানতে পেরে প্রসেনজিৎও বৈধ ভিসা ও পাসপোর্ট নিয়ে ঝিনাইদহে পৌঁছে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের করেন। পরে জানতে পারেন, ফাল্গুনী জেলবন্দি। আদালতে তিনি ফাল্গুনীর বৈধ প্রবেশের নথিপত্র দেখালে আদালত সাজা মুকুব করে দেন। এরপর প্রসেনজিৎ ভারতে ফিরে বিদেশ মন্ত্রক, জেলা শাসক ও এসপি অফিসে একাধিকবার আবেদন করেন, ফাল্গুনীকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু তাঁর দাবি, আজ পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য। প্রসেনজিৎ এর আক্ষেপ, স্ত্রী একজন ভারতীয় নাগরিক। বৈধভাবে বাংলাদেশে গিয়ে বিপদে পড়েছে। ভারত সরকারের কাছে বারবার অনুরোধ করেছি যেন তাকে ফিরিয়ে আনা হয়। কিন্তু এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এখন দেখার কতদিনে টনক নড়ে প্রশাসনের, আর কবে স্ত্রীকে ফিরে পান এই অসহায় স্বামী।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২