পরীক্ষার হলে চুইংগাম খাওয়া নিয়ে বচসা, স্কুলের গেটে সহপাঠীর পিঠে ছুরি বসাল ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: পরীক্ষার হলে চুইংগাম খাওয়া নিয়ে বিবাদ হয়েছিল। তখনই একজন অপরজনকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরীক্ষার পর অভিযুক্ত দলবল নিয়ে ওই ছাত্রকে ধরার জন্য অপেক্ষা করছিল বলে অভিযোগ। সেই ছাত্রকে মারধর করতে উদ্যতও হয়েছিল তারা। বন্ধুকে বাঁচাতে এসেছিল আরেক পড়ুয়া। আর তাতেই ওই ছাত্রের পিঠে মারা হল ধারালো ছুরির কোপ।গোটা ঘটনাটি ঘটেছে স্কুলের গেটের সামনে। হাড়হিম করা ঘটনা ঘটে শুক্রবার বিকেলে উত্তর ২৪ পরগনার বনগাঁর স্কুলে। আরও অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ ওই জখম ছাত্রকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। ঘটনার পর এলাকার বাসিন্দা ও অভিভাবকদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে খবর। পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছে।

পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনাটি বনগাঁর নগেন্দ্রনাথ হাইস্কুলের(Banga Nagendranath High School)।শুক্রবার স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পরীক্ষা ছিল। পরীক্ষার হলে এক নবম শ্রেণির পরীক্ষার্থী চুইংগাম খাচ্ছিল। সেই কথা পরীক্ষককে বলে দেওয়ার কথা জানিয়েছিল আরেক সহপাঠী। সেই নিয়ে ওই পড়ুয়া পরীক্ষার পরে সহপাঠীকে দেখে নেওয়ার হুমকি দেয়।পরীক্ষা শেষের পর স্কুলের গেটের সামনে বদলা নিতে অন্যান্যদের নিয়ে অপেক্ষা করছিল ক্লাস নাইনের অভিযুক্ত ছাত্র তুহিন। ওই সহপাঠী স্কুল থেকে বেরনোর মুখে তাকে ধরা হয়। কলার ধরে মারধর শুরু হতেই বন্ধুকে রক্ষা করতে ছুটে গিয়েছিল ক্লাস নাইনের আরেক ছাত্র সুনীল দত্ত(Sunil Dutta)।

সুনীলদের সঙ্গে তুহিন ও অন্যান্যদের বচসা শুরু হয়। অভিযোগ, বিবাদের সময় তুহিন (Tuhin)ব্যাগ থেকে ধারালো ছুরি বার করে সুনীলের পিঠে আঘাত করে। রক্তাক্ত হয় সুনীল। সহপাঠীকে ছুরির কোপ মেরে তুহিন এলাকা ছেড়ে পালায়। স্কুলে বিষয়টি অভিযোগ আকারে জানাতে গিয়েছিল অন্যান্য পড়ুয়ারা। অভিযোগ, স্কুলের তরফে ‘গার্জিয়ান কল’ করে বিষয়টি ছেড়ে দেওয়া হয়। রক্তাক্ত ছাত্রকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ছেলে বাড়ি ফিরলে গোটা বিষয়টি জানতে পেরে আঁতকে ওঠেন পরিবারের সদস্যরা। জখম সুনীলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হয় প্রাথমিক চিকিৎসা। পরিবারের পক্ষ থেকে স্কুলের নিরাপত্তা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ছাত্ররা কীভাবে ব্যাগে করে স্কুলে ছুরি নিয়ে যেতে পারে? সেই প্রশ্নও তোলা হয়েছে। রক্তমাখা জামা স্কুল কর্তৃপক্ষ রেখে দিয়েছে বলেও অভিযোগ। বিষয়টি পুলিশকে লিখিতভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ বিষয়টির খোঁজখবর শুরু করেছে। শনিবার ওই স্কুলে তদন্তে যাবে পুলিশ।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে