বজবজে মাঝ মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি বার্জ, উদ্ধার ওপার বাংলার ১২ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার মাঝনদীতে হঠাৎ দেখা দিল যান্ত্রিক গোলযোগ। আর তার জেরেই মাঝ মুড়িগঙ্গা নদীতে ডুবে গেল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ। বুধবার কচুবেড়িয়া সংলগ্ন মুড়িগঙ্গার মাঝ বরাবর এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন ছড়িয়ে পড়ে এলাকায়। প্রশাসন সূত্রে খবর, কলকাতা বন্দর থেকে পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছিল জাহাজটি। এই ঘটনায় মুড়িগঙ্গায় বিপদের মুখে পড়ে ১২ নাবিক। মৎস্যজীবী এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রাণ বাঁচল তাঁদের। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে ১১ জনই বাংলাদেশি নাগরিক বলে খবর। প্রত্যেকেই এখন সুস্থ আছেন। কেমন করে দুর্ঘটনা ঘটল?‌ তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে এই দুর্ঘটনাগ্রস্ত জাহাজের নাম এমভি তামজিদ অ্যান্ড নাসির। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানান, বুধবার বিকেল–সন্ধ্যা নাগাদ ঘোড়ামারা দ্বীপ ও কচুবেড়িয়ার মধ্যবর্তী এলাকায় পৌঁছনোর সময় হঠাৎই জাহাজের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তার জেরে জাহাজে জল ঢুকতে শুরু করে হু হু করে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজ নদীর প্রবল স্রোতের মুখে পড়ে। কিছুক্ষণের মধ্যেই জাহাজের নীচের অংশে ফাটল ধরে এবং জল ঢুকে সেটাকে ডুবিয়ে দেয়। পুলিশ সূত্রে খবর, বুধবার মুড়িগঙ্গা নদীর চড়ায় ধাক্কা লাগে এমভি তামজিদ নামের জাহাজের। দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে ছাই বোঝাই করে বাংলাদেশে যাচ্ছিল। মুড়িগঙ্গা নদী অতিক্রম করার সময়ই একটি ডুবো চড়ায় ধাক্কা লাগে জাহাজের।

অন্যদিকে এই ধাক্কা লাগার ফলে জাহাজের মাঝখানের অংশ ফেটে যায়। তাই হু হু করে জল ঢুকতে শুরু করে। আর জাহাজটি ডুবতে শুরু করে। ভিতরে আটকে পড়েন ১২ জন নাবিক। জাহাজটি ডুবতে দেখে নৌকা নিয়ে কাছাকাছি পৌঁছে যান বাংলার মৎস্যজীবীরা। খবর দেওয়া হয় সাগর থানায়। উদ্ধার করা হয় জাহাজে থাকা ১২ জন বাংলাদেশি নাবিক ও কর্মীকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলেই সুস্থ আছেন। হতাহতের কোনও খবর নেই। উদ্ধার হওয়া নাবিকদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। এখন তাঁরা গঙ্গাসাগর থানার অন্তর্গত একটি আশ্রয় কেন্দ্রে আছেন। সেখানে তাঁদের জন্য শুকনো খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এছাড়া এই দুর্ঘটনার জেরে সাময়িক মুড়িগঙ্গা নদীপথে নৌ–চলাচল ব্যাহত হয়। সতর্কতামূলকভাবে একাধিক লঞ্চ ও পণ্যবাহী নৌযানকে ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হয়। কুয়াশার জন্য দৃশ্যমানতার অভাবে ধাক্কা নাকি কোনও যান্ত্রিক ত্রুটির জেরে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আজ, বৃহস্পতিবার সকালে ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের চেষ্টা চলছে। যেখানে বাংলার মৎস্যজীবীদের ওপারে ধরা পড়লে আটক করে অত্যাচার করা হয় সেখানে এপারে মানবিক আচরণই করতে দেখা গেল।

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো