বিয়ে দিয়ে ফেরার পথেই বিপত্তি, উল্টে গেল বরযাত্রী বোঝাই গাড়ি, মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাস ভর্তি করে বিয়ে বাড়ি থেকে ফিরছিল বরযাত্রী। সেই আনন্দের মুহূর্তেই ঘটে গেল বিপত্তি। বাস উল্টে মৃত ১ ব্যক্তি। আহত হয়েছেন প্রায় ২৩ জন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। বাঁকুড়ার শালতোড়া থানার দিগতোড় এলাকায় এই দুর্ঘটনাটি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাস দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম বাবুচাঁদ মান্ডি। মৃতের বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকায় বলেই খবর।

পুলিশ এই বিষয় জানিয়েছেন, এই রাতে এক আদিবাসী যুবকের বাঁকুড়ার শালতোড়া থানার দিগতোড় এলাকায় বিয়ের অনুষ্ঠান ছিল। সেই ফেরার পথেই বরযাত্রী বোঝাই করে একটি সাধারণ বাস আসানসোলের জামুড়িয়ার দিকে যাচ্ছিল। সেই স্থানেই যাওয়ার পথে দিগতোড়ের কিছুটা দূরেই বরযাত্রী বোঝাই বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক পাশে উল্টে পড়ে যায়। স্থানীয়রা এই ঘটনার পরই পুলিশকে খবর দেয়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে শালতোড়া থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বাসের মধ্যে উপস্থিত আহত ২৩ জন যাত্রীকে উদ্ধার করা হয়। তার পর তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পুলিশ। সেখানেই জানা যায় এক ব্যক্তির মৃত্যু কথা। প্রাথমিক চিকিৎসা করেই বাবুচাঁদ মান্ডি নামের ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। তবা বাকি আহতদের সেদিন রাতেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে আরও উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। এই দুর্ঘটনায় বেশ অনেক জনই আহত হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যেই বেশ কিছু জনের আঘাত গুরুতর বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6