বারাসতে ব্যাংকের মধ্যে গ্রাহকের ব্যাগ থেকে চুরি হল নগদ ৫০ হাজার টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার বারাসতে একটি রাষ্ট্রত্ত্ব ব্যাংকের ভেতর থেকে টাকা তুলে ব্যাংকের মধ্যে ব্যাগ থেকে খোয়া গেল এক গ্রাহকের ৫০ হাজার টাকা। ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার সাত সকালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে টাকা তুলে অরিজিৎ দাস নামে এক ব্যক্তি তার ব্যাগের ভিতর টাকা রেখেছিলেন। তারপর বাইরে বেরোনোর পরে অরিজিৎ দাস নামে ওই ব্যক্তি দেখতে পান তার ব্যাগে কোন টাকা নেই। ব্যাংকের মধ্যে থেকেই টাকা তুলে নেওয়া হয়েছে। মঙ্গলবার সাতসকালে বারাসত চাঁপাডালি মোড়ে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে বাড়ির মেরামতি করছে যে মিস্ত্রি তাদের দেওয়ার কথা ছিল।

সেমতো এদিন তিনি সকালবেলা যখন ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে নিজের ব্যাগে রেখে ব্যাংকের মধ্যে থেকে বাইরে বের হন, তখনই তিনি দেখতে পান তার ব্যাগের চেইন খুলে টাকাটি তুলে নেওয়া হয়েছে। এরপরই তিনি ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করেন। ব্যাংকের তরফে জানানো হয় তাকে থানায় অভিযোগ জানাতে। সে মত অবস্থায় তিনি মঙ্গলবার সকালে বারাসত থানায়(Barasat P.S.) এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন ওই ব্যাংকের গ্রাহক অরিজিত দাস জানান, এইভাবে দিনে দুপুরে যদি ব্যাংকের মধ্যে থেকেই টাকা তুলে নেওয়া হয় তাহলে তাদের নিরাপত্তা কোথায়? এদিন এমনই প্রশ্ন তোলেন ওই গ্রাহক।সাধারণ মানুষ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বেশি নিরাপদ ও বিশ্বস্ত বলে মনে করে। ব্যাংকের মধ্যে সিকিউরিটি থেকে শুরু করে সিসি ক্যামেরা(CC Camera) সমস্ত কিছুই রয়েছে ।

তবে সেখান থেকেই যদি এইভাবে টাকা চুরি হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে ব্যাংকে টাকা রেখে নিরাপদে থাকবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে বারাসাতবাসীর মনে। ওই গ্রাহক পঞ্চাশ হাজার টাকা তোলার পর ব্যাংকের মধ্যে থাকা মেশিনে নিজের পাসবুক(Passbook) আপডেট করার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় তার ব্যাগের চেন খুলে ওই টাকা অতি সন্তর্পনে নিয়ে নেওয়া হয়েছে বলে গ্রাহকের অভিযোগ। ব্যাংকের মধ্যে একাধিক সিসি ক্যামেরা আছে। ঠিকমত তদন্ত করলে ওই টাকা হাত সাফাই যে করেছে তা ধরা পড়বে বলে গ্রাহক দাবি করেন। 

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ