বারাসতে মহিলা নেত্রীকে ‘মারধর’, পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিধানসভা ভোটের আগে উত্তর ২৪ পরগনার বারাসতে প্রকাশ্যে সামনে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের তীব্র রূপ। দলেরই এক মহিলা নেত্রীকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠল বিজেপির এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসত পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকায়। আহত বিজেপি নেত্রী সুভদ্রা অধিকারীকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওয়ার্ড সভাপতি সুদর্শন দাসকে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ। এদিনই তাঁকে বারাসত আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

জানা গিয়েছে, গত পুরসভা নির্বাচনে বারাসত পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুভদ্রা অধিকারী। সেই সময় থেকেই এলাকা দখল এবং দলীয় প্রভাব বিস্তার নিয়ে তাঁর সঙ্গে ওয়ার্ড সভাপতি সুদর্শন দাসের বিরোধ তৈরি হয়। এমনকি গত বিধানসভা নির্বাচনের সময়েও তাঁদের মধ্যে বিবাদ সামনে এসেছিল বলে অভিযোগ।

আরও পড়ুন: কেন কোনও মহিলাকে পাঠানো হচ্ছে না রাজ্যসভায়? অসন্তোষ বাড়ছে বঙ্গ বিজেপির নেত্রীমহলে

সুভদ্রার দাবি, বুধবার সকালে ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফেরার পথে আচমকাই সুদর্শন দাস এবং তাঁর কয়েকজন সঙ্গী তাঁকে লক্ষ্য করে হামলা চালায়। বাঁশ, লাঠি, শিকল এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত নেত্রীর কথায়, “এই প্রথম নয়। এর আগেও সুদর্শন ও তার অনুগামীরা আমাকে নানা ভাবে হেনস্থা করেছে। আমি চাই ওর কঠোর শাস্তি হোক।”

ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। স্থানীয় তৃণমূল কাউন্সিলর সমীর কুণ্ডু কটাক্ষ করে বলেন, “বিজেপি এখনও ক্ষমতায় আসেনি, তার আগেই দলের ভিতরে এমন হিংসা। নিজেদের দলের মহিলা নেত্রীকেই রাস্তায় মারধর করা হচ্ছে, অথচ মুখে তারা মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলে।”

যদিও এই ঘটনাকে রাজনৈতিক রং দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। বারাসত সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি রাজীব পোদ্দার জানিয়েছেন, “প্রাথমিকভাবে বিষয়টি রাজনৈতিক বলে মনে হচ্ছে না। দলীয় স্তরে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল