মহিলাদের রাজ্যসভায় না পাঠানো নিয়ে ভোটের আগে বঙ্গ বিজেপির নেত্রীমহলে অসন্তোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: মোদি সরকার সর্বদাই মহিলাদের উন্নয়ণের উপর জোর দেওয়ার কথা বলা। কেন্দ্রের বিজেপির সরকারের মুখে শোনা যায় মেয়েদের এগিয়ে দেওয়ার কথা। কিন্তু বাস্তবেই কি তা হয়? সেই প্রশ্নই তুলছেন বঙ্গ বিজেপির মহিলা নেতৃত্ব। ক্ষোভের নেপথ্যে রয়েছে বঙ্গ বিজেপির রাজ্যসভার প্রার্থী বাছাই। বাংলায় কি মহিলা বিজেপি কর্মীদের যোগ্যতা এতটাই কম যে তাঁদের কাউকেই রাজ্যসভায় পাঠানো যায় না? এই প্রশ্ন তুলে সরব হয়েছেন পার্টির মহিলা নেত্রীরা। চরম ক্ষোভ প্রকাশ করছেন। একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গ থেকে পর্যাপ্ত আসন না জেতায় রাজ্য সভায় প্রতিনিধি পাঠাতে পারত না বিজেপি। কিন্তু সেই পরিস্থিতি বদলেছে। কিন্তু তার পরেও বাংলা থেকে কেন কোনও মহিলাকে রাজ্যসভায় প্রার্থী করা হবে না তাই নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি বিজেপির মহিলা মহলের একাংশ।

দীর্ঘদিন আগে বিজেপি রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে রূপা গঙ্গোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠিয়েছিল। কিন্তু তার পর বাংলা থেকে আর কোনও মহিলাকেই রাজ্যসভায় পাঠায়নি বিজেপি। সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ নির্বাচনে বাংলার প্রার্থী নির্বাচিত করা হয়েছে রাহুল সিনহাকে। মঙ্গলবার দোলের দিনে বাংলা, বিহার, অসম-সহ বেশ কয়েকটি রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাংলার একটি আসন থেকে বিজেপির পুরানো কর্মী রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠানোর কথা ঘোষণা করে। তার পরেই বঙ্গ বিজেপির মহিলারা তাঁদের ব্রাত্য করা নিয়ে প্রশ্ন তুলেছেন। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত অনন্ত মাহারাজ, শমীক ভট্টাচার্য সর্বশেষ রাহুল সিনহা এই  তিনজন প্রতিনিধি রাজ্যসভায় বিজেপি পাঠাতে পেরেছে। তারপর থেকেই দলের মধ্যে বিতর্ক হচ্ছে। গেরুয়া শিবিরে থাকা মহিলারা প্রশ্ন তুলেছেন  কেন মহিলা প্রতিনিধি বাছা হচ্ছে না? 

অনেকেই বলেছেন গেরুয়া শিবিরের মধ্যে মহিলাদের অসন্তোষ আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে। বিজেপির মহিলা নেত্রীরা বলছেন তৃণমূল যেখানে দলে মহিলাদের প্রাধান্য দেয় সেখানে বিজেপি কেন দলের মহিলা সদস্যরা কেন এভাবে অবহেলিত হবে। সব মিলিয়ে ভোটের আগে বিজেপির মহিলা নেত্রীদের অসন্তোষ গেরুয়া শিবিরকে অনেকটা ব্যাকফুটে ফেলতে পারে। 

 

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর