দিল্লি থেকে SIR ফর্ম ফিলাপ করতে আসা ৮ জনকে আটক করল বারাসত থানা

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এস আই আর ফর্ম ফিলাপ করতে আসা সন্দেহভাজনদের আটক করল পুলিশ ।এস আই আর ফর্ম ফিলাপে দিতে হচ্ছে ওটিপি (OTP)নাম্বার । গলায় ঝোলানো আই কার্ড । হাতে ল্যাপটপ । ধোপদূরস্ত পোশাক । ইংরেজি, হিন্দি, বাংলা তিন রকম ভাষায় অনর্গল কথা বলছেন । তাদের দাবি দিল্লি থেকে এসেছেন SIR ফর্ম ফিলাপের জন্য । কিন্তু এস আই আর ফর্ম ফিলাপে কেন লাগবে ওটিপি ।

BLO কিংবা BLA এর দায়িত্ব SIR ফর্ম ফিলাপ করার কথা, তাহলে এরা কারা ? এলাকার মানুষের সন্দেহ হতেই বিপত্তি ঘটল । উত্তর ২৪ পরগনা জেলার বারাসত থানার কদম্বগাছি স্টেশনের টিকিট কাউন্টার হেমন্ত বসু নগর এলাকায় শনিবার সকালে একে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ব্যানার টাঙিয়ে চলছে SIR ফর্ম ফিলাপ । ফর্ম ফিলাপ করতে লাগছে মোবাইল নাম্বার । আর সেই মোবাইল নাম্বারে যাচ্ছে একটি ওটিপি । প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন SIR ফর্ম ফিলাপের জন্য । যারা ফর্ম ফিলাপ করাচ্ছেন তারা দিল্লি থেকে এসেছেন। লোকবন্ধু পার্টির সদস্য বলে দাবি করছেন ।

এলাকার মানুষই তাদেরকে আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায় । দিল্লি থেকে এসেছেন “লোক বন্ধু পার্টির” সদস্য বলে দাবি করেন আটক আটজনের । বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্তে নেমেছে । তারা দিল্লির যে তথ্য দিয়েছে তা যাচাই করতে বারাসত থানার পুলিশ দিল্লী পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রাজ্যবাসীদের সতর্ক করে দিয়ে বলেছেন সরকারি কাজে যুক্ত BLO এবং নির্বাচন কমিশনের কর্মী ছাড়া কাউকে কোনরকম তথ্য রাজ্যবাসী যেন শেয়ার না করে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২