বারাসত উড়ালপুলের নিচে ফেন্সিংয়ের কাজে পুরসভাকে বাধা দিল হকাররা, অফিসারকে ঘিরে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের উড়ালপুলের নীচের হকার সমস্যা দীর্ঘদিনের। হকারদের ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং বসানোর সিদ্ধান্ত হয় বারাসত পুরসভার(Barasat Municipality) বোর্ড মিটিংয়ে। সেই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে হকারদের বাধার মুখে পড়তে হল বারাসত পুরসভার পূর্ত দপ্তরে চেয়ারম্যান ইন কাউন্সিল অরুণ ভৌমিককে। বারাসত উড়ালপুলের(Barasat Overpoll) নীচের রাস্তা এমনিতে অপ্রশস্ত। তার উপরে হকারদের দাপটে পায়ে হাঁটার রাস্তা হারিয়ে যেতে বসেছে। দুর্ভোগের মুখে পড়তে হয় শহরের বাসিন্দাদের।পুজো এবং চৈত্র সেলের সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ত।

উড়ালপুলের নীচের হকার সমস্যা নিয়ে নাজেহাল হতে হয় পুরসভার আগের বোর্ডকেও। বেশ কয়েকবার হকারদের জন্য ব্যবসা করার নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হয়। সেই অনুযায়ী নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত হয় পুরসভার বোর্ড মিটিংয়ে। সোমবার বারাসত কলোনি মোড় সংলগ্ন উড়ালপুলের তলায় হকারদের নির্দিষ্ট জায়গা বেঁধে দিতে যান অরুণ ভৌমিক।কিন্তু সেখানে পৌঁছতেই ব্রিজের তলার হকাররা ঘিরে ধরে অরুণকে। জানতে পেরে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলার দেবব্রত পাল। ফেন্সিংয়ের কাজ না করেই ফিরে আসেন অরুণ ভৌমিক।

বিষয়টি তিনি জানান বারাসতের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি সৌমেন আচার্যকে। অরুণ বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হকার সমস্যা সমাধান করতে গিয়েছিলাম। হকারদের বাধায় সেটা কার্যকর না করেই ফিরে আসতে হয়েছে।’ কাউন্সিলার দেবব্রত পাল বলেন, ‘বাধা দেওয়া হয়নি। হকারদের দাবি, ফেন্সিং হলে যানজট হবে। পুরসভা যা সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী কাজ হবে।’বারাসাত পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন তিনি নিজে গিয়ে হকারদের সাথে কথা বলে সমস্যা মেটাবেন এবং ওখানে ফেন্সিং হবে।

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২