এই মুহূর্তে

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি,বারাসত: বিলাস বহুল হোটেলে থাকবো। ভালো ভালো খাবার খাব। বিলাসবহুল জীবন যাপন করব। শুধু এই ইচ্ছে পূরণের জন্য অপরাধ। একের পর এক চুরি। অবশেষে ধরা পড়লেন বিলাসবহুল জীবনযাপনের নেশায় মত্ত চোর।প্রশাসনিক ব্যস্ততাকে কাজে লাগিয়ে গত ২২শে অক্টোবর বারাসত(Barasat) রামকৃষ্ণপুর এলাকার একটি বাড়ি থেকে বেশ কিছু গহনা সহ অর্থ চুরি করে এক ব্যক্তি। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে চুঁচুড়া(Chuchura) থেকে ২৯ অক্টোবর ভোরবেলা গ্রেফতার করা হয় সুব্রত নামে জনৈক এক ব্যক্তিকে। তবে গ্রেফতার হলেও তার থেকে কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। আদালতে পেশ করার পরবর্তীতে পুলিশের হেফাজতে নিয়ে সুব্রতকে জিজ্ঞাসাবাদে উঠে আসে বসিরহাটের এক আভিজাত সংস্থার ম্যানেজার রাজু মজুমদারের(Raju Mazumdar) নাম। তার থেকে উদ্ধার করা হয় খোয়া যাওয়া গয়নাগুলি।

বৃহস্পতিবার বারাসত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানান, এই সুব্রত চক্রবর্তী(Subrata Chakraborty) বসিরহাটের বাসিন্দা। মূলত প্রশাসনিক ব্যস্ততাকে কাজে লাগিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে সেখানে হোটেল ভাড়া নিয়ে থেকে কিং সাইজ লাইফস্টাইল জীবন যাপনের জন্য চুরির পথ বেছে নিয়েছে। এর আগেও একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিলেন তিনি। NDPS এর মতো ৯টি কেসের সঙ্গে জড়িত এই সুব্রত।

এই দুই পাণ্ডাকে গ্রেফতার করে। পুলিশি জেরায় তারা স্বীকার করে বসিরহাটের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে সেই সোনাগুলি বিক্রি করে তারা। সেই স্বর্ণ ব্যবসায়ীর কাছে পৌঁছালে প্রায় ২৭ গ্রাম মতন সোনা উদ্ধার করেছে বারাসত থানার পুলিশ। এই দুজনে মিলে রিলাক্স জীবন যাপন করতে গিয়ে ঠিক কতগুলো অপরাধ ঘটিয়েছে তা পুলিশ জানার চেষ্টা করছে। কতদিন থেকে তারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত কোথায় কোথায় অপরাধ করেছে সবটাই এখন তদন্ত সাপেক্ষ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ