বর্ধমান শহরে এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুটের ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার কিং পিং হাসামদ্দিন

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: একের পর এক এটিএম ভেঙে লাখ লাখ টাকা লুটের ঘটনায় শোরগোল পড়েছিল শহরে। সেই এটিএম ভেঙে লুটের ঘটনায় সুদূর রাজস্থান(Rajasthan) থেকে অপরাধীকে গ্রেফতার করল বর্ধমান থানার(Bardhaman P.S.) পুলিশ। ধৃত ব্যক্তির নাম হাসামদ্দিন ওরফে হাসাম দিন। জিতের বাড়ি রাজস্থানের ফালোডি থানার মালার রোড অঞ্চলে। পুলিশ সূত্রে জানা গেছে গত ২০ নভেম্বর বর্তমান শহরের বড় নীলপুর কানাইনাটাশাল এলাকায় একটি রাষ্ট্রের ব্যাংকের এটিএম ভেঙে ২১ লক্ষ ৬১ হাজার ৮০০ টাকা লুট হয়। গত নভেম্বর মাসে একাধিক এটিএম এর মেশিন ভেঙে এই ধরনের লুটের ঘটনা ঘটে। বর্ধমান শহরে যে এটিএম মেশিন ভেঙে লুট হয়েছিল তার নিরাপত্তা রক্ষীর অভিযোগের বৃদ্ধিতে তদন্তের নামে পুলিশ। সিসিটিভি (CCTV)ফুটেজ সংগ্রহ করে বর্ধমান থানা। সাহায্য না হয় এই তদন্তের অগ্রগতি আনতে টাওয়ার ডাম্পিং পদ্ধতির।

তদন্তে নেমে বর্ধমান থানার পুলিশ একটি চার চাকা গাড়ির হদিশ পায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্তে এগিয়ে যায়। এরপর মহারাষ্ট্রের সাতারা জেলা তালুকা পুলিশ স্টেশন থেকে একটি মেইল করা হয় তদন্তকারী অফিসার কে। সেই মিলে জানানো হয়, গত ৬ ডিসেম্বর তালুকা থানার পুলিশ হাসমাদ্দিন ওরফে হাসাম দিনকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে সময় সে বর্ধমানের এটিএম ভেঙে লুটপাটের ঘটনায় জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে। এছাড়া তার কাছ থেকে সিসিটিভির ফুটে যে চারচাকা গাড়ি দেখা গেছিল তার একটি নম্বর প্লেট পাওয়া গেছে। যে নম্বর প্লেটটি জাল ছিল। এই নম্বর প্লেটটি গাড়িতে ব্যবহার করে ধৃত দুষ্কৃতী মহারাষ্ট্রে অপরাধ সংগঠিত করতে গিয়েছিল। কিন্তু সেখানে ধরা পড়ে যায়।

এরপরই ধৃত সেই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে সাতারা আদালতে যান বর্ধমান থানার তদন্তকারী অফিসার। সেখানে আবেদন জানানো হয়। আদালতের নির্দেশে সাতারা জেলা সংশোধনাগার থেকে ১২ তারিখ তাকে হেফাজতে নিয়ে সাতারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে পেশ করা হয় । সংশ্লিষ্ট আদালত ৩ দিনে ট্রানজিট রিমান্ডের অনুমতি দেয়। এরপরই ধৃতকে বর্ধমান শহরে নিয়ে আসা হয়। বর্ধমান সদর আদালতে তাকে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এই ধরনের এটিএম মেশিন ভেঙে লুটের ঘটনায় সে ছাড়া আর কারা যুক্ত ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। এই চক্রে আর কারা যুক্ত রয়েছে তা জানতে এবং কোথায় কোথায় সে এই রাজ্যে অপরাধ সংগঠিত করেছে সেই তথ্যের সন্ধানে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন