জয়নগরকাণ্ডের তদন্তে সাত সদস্যের সিট গড়ল রাজ্য পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের কুলতলির নাবালিকাকে খুনের তদন্তে সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল গড়ল রাজ্য পুলিশ। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার ওই সিট গঠনের কথা জানিয়েছেন। সিটের নেতৃত্বে রয়েছেন বারুইপুর জেলা পুলিশের সুপার পলাশচন্দ্র ঢালি। এছাড়াও রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত, বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস এবং জয়নগর থানার পাঁচ পুলিশ আধিকারিক।

গত শুক্রবার রাতে জয়নগরের কুলতলি থানার কৃপাখালী হালদার পাড়ার মোড় এলাকায় বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জলাভূমি থেকে ন’বছরের শিশুর দেহ উদ্ধার করা হয়।  আর ওই ঘটনার পরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, শিশু নিখোঁজের অভিযোগকে প্রথমে গুরুত্ব দিতে চায়নি পুলিশ। বরং ওই শিশুর পরিবারকে থানা থেকে থানায় ঘোরানো হয়েছিল। ঘটনার জেরে দিনভর উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম। রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশে তাতে ইন্ধন জোগায় জনগণ দ্বারা প্রত্যাখিত সিপিএম-বিজেপি-সহ বিরোধী দলগুলির নেতা-কর্মীরা। গ্রামবাসীদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় পুলিশ ফাঁড়িতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। রবিবারও দিনভর উত্তপ্ত ছিল স্থানীয় এলাকা। পুলিশ ইতিমধ্যেই ঘটনায় জড়িত মুস্তাকিন সর্দার নামে এক অপরাধীকে গ্রেফতার করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে শিশুটির খুনির যাতে ফাঁসি হয়, তা নিশ্চিত করা হবে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল সোমবার (৭ অক্টোবর) কল্যাণীর জেএনএম হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত করেন কল্যাণী এইমসের চিকি‍ৎসকরা। ময়নাতদন্ত শেষে রাত ১১টা নাগাদ শিশুটির দেহ পৌঁছয় গ্রামে। ফের উত্তেজনা ছড়ায়। দেহ নিয়ে চলে বিক্ষোভ আন্দোলন। এদিন সকালে রাজনৈতিক স্বার্থসিদ্ধি আর প্রচারের আলোয় থাকতে নিহত শিশুটির দেহ নিয়ে মিছিল করেন গ্রামবাসীরা। পরে অবশ্য দেহের স‍ৎকার করা হয়।

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, পুরনো প্রেম ফিরবে, খরচে লাগাম টানুন

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের