জেলায় জেলায় বসন্ত উৎসব শুরু, মেতে উঠলেন সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সহযোগিতায়এবং দক্ষিণ দমদম পৌরসভার (Dakhin Dum Dum Municipality)৮ নম্বর ওয়ার্ডের পৌর পিতা অভিজিৎ মিত্র (বাপি )- র উদ্যোগে প্রতিবছরের মতো এ বছরও অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। এই ওয়ার্ডের ছোট থেকে বড় বিশেষ করে মহিলাদের এই বসন্ত উৎসবে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বসন্ত উৎসবের বিভিন্ন গান পরিবেশন করা হয় ।

গানের সুরে মেতে উঠে একে অপরকে আবিরে রাঙিয়ে দেন । পৌরপিতা বলেন, এলাকার মানুষদের ভালো রাখাই তার অন্যতম কাজ। এই উৎসবে সমস্ত মানুষকে অভিনন্দন জানান তিনি। সমস্ত দমদম বাসীকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে থাকার আহ্বান জানান তিনি। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলায় (Mahestala)বসন্ত উৎসবে মাতলো ৮ থেকে ৮০ সকলে।

মহেশতলায় টিম অভিষেক ব্যানার্জির কর্ণধার গোপাল সাহার উদ্যোগে রবিবার বসন্ত উৎসব পালিত হল। আজ সকালে মহেশতলার বাটানগর নিউল্যান্ড মাঠ থেকে বসন্ত উৎসবের একটি মিছিল বের করা হয়। নিউল্যান্ড মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বাটা মোড় হয়ে বজবজ ট্রাঙ্ক রোড (Budge Budge Trank Road)ধরে নুঙ্গির মোড় হয়ে নিউল্যান্ড মাঠে শেষ হয়। এই মিছিলে শিশু থেকে শুরু করে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিলেই একে অপরের সাথে আবির খেলায় মাতলেন মহিলারা। এবছর ষষ্ঠমতম বর্ষে পদার্পণ করল এই বসন্ত উৎসব।

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন

‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির