ভোটার লিস্টে নাম আছে ,কিন্তু ৩বছর ধরে পাকিস্তানের জেলে বন্দি ২মৎস্যজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি ,বসিরহাট: ভোটার লিস্টে নাম আছে কিন্তু এখনো বাড়ি ফিরল না ঘরের ছেলে। গত তিন বছর হয়ে গেল পাকিস্তানের জেলে বন্দি।উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় দিন কাটছে দুটি পরিবারের।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ২ ব্লকের চাঁপাপুকুর পঞ্চায়েতের মমিনপুরের(Mominpur) ঘটনা ।তাঁদের নাম লালটু দাস ও বিকাশ দাস।পেশায় তারা মৎস্যজীবী(Fisherman) । গত তিন বছর আগের ঘটনা । গুজরাতের একটি ঠিকাদার সংস্থার হয়ে সাগরে মাছ ধরার কাজ করত ।দিনটা ছিল ২০২৩ সালের বছরের প্রথম দিন অর্থাৎ ১জানুয়ারি ।

৯ জনের একটি দল সাগরে মাছ ধরতে যায় ট্রলার নিয়ে । ক্লান্তিতে গভীর রাতে ঘুমিয়ে পড়ে ট্রলারের সবাই । ট্রলারটি ভাসতে ভাসতে চলে যায় পাকিস্তানের সীমানায়। আর এখানেই তৈরি হয় সমস্যা। পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে গ্রেফতার করে । কিন্তু তারা বহুবার বহু রকমভাবে বুঝিয়ে বলার চেষ্টা করে যে মাছ ধরতে ধরতে তারা ঘুমিয়ে পড়েছে এবং তাই তারা পাকিস্তানের সীমান্তে চলে এসেছে। কিন্তু তাতে কোন কাজ না হওয়ায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে গ্রেফতার করে এবং আজ ৩ বছর তারা পাকিস্তানের ল্যান্ডি জেলে বন্দী ।

তাদের দুটি পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকার গঠন কেন্দ্রীয় সরকার সহ স্থানীয় থানা সব জায়গায় একাধিকবার আর্জি জানিয়েও আজ পর্যন্ত কোন রকম সুরাহা হয়নি ।দুটি পরিবারের কাতর আবেদন তাদের ঘরের ছেলেদের ঘরে ফিরিয়ে দেওয়া হোক অবিলম্বে ।আর এই বিষয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বলেন ,আমি জানতাম না । আমি পুরো কাগজপত্র নিয়ে খুব শীঘ্রই বিভিন্ন দফতর মারফত যাতে এই ছেলে দুটিকে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা গ্রহণ করব।

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব