এই মুহূর্তে




বাংলাদেশ থেকে চোরা পথে এসে বিয়ে করে কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে বসবাস বসিরহাটে

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: এসআইআর আবহে এবার বাংলাদেশির হদিস বসিরহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত টাকি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কুলুপাড়া ২৭৪ নম্বর বুথে।রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর পর্ব। আর এই এস আই আর আবহের মধ্যে বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের হদিস পাওয়া যাচ্ছে। গোটা বসিরহাট জেলা জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে বাংলাদেশিদের (Bangladeshi)হদিস মিলছে। বিভিন্ন জায়গার পাশাপাশি এবার বাংলাদেশির হদিস মিলল বসিরহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত টাকি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কুলুপাড়া ২৭৪ নম্বর বুথে। এই বুথের স্থানীয় বাসিন্দা আব্দুল আমিন মণ্ডলকে বাবা সাজিয়ে বসবাস করছেন রফিউল মন্ডল।

স্থানীয় থেকে শুরু করে আব্দুল আমিন মন্ডল(Abdul Amin Mondal) এর পরিবারের সদস্যদের দাবি এই রফিউল মণ্ডলের বাড়ি বাংলাদেশে। গত কয়েক বছর আগে সে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এই এলাকায় বসবাস শুরু করে। এখানকার এক স্থানীয় মহিলাকে বিয়ে করে নিজের কাকা শ্বশুর আব্দুল আমিন মণ্ডলকে বাবা সাজিয়ে ভোটার কার্ড আধার কার্ড সহ যাবতীয় নথি তৈরি করে ফেলেছেন রফিউল মন্ডল। এই রফিউল মণ্ডল(Rafiul Mandal) বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করেন।

কিভাবে সে সীমান্ত পেরিয়ে এই এলাকার মেয়েকে বিয়ে করে কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড তৈরি করে ফেলল তা নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন। সাজানো বাবা আব্দুল আমিন মণ্ডলের পরিবারের সদস্যদের দাবি অবিলম্বে এই বাংলাদেশি ভোটার রফিউল মন্ডলের নাম বাদ দেওয়া হোক পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে।কি করে এবং কাদের সাহায্যে এই বাংলাদেশি চোরা পথে বসিরহাটে এসে ভারতীয় যাবতীয় ডকুমেন্টস তৈরি করেছে তা তদন্ত করে দেখার দাবি তুলেছে এলাকাবাসী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীতের মরশুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা

হাড়োয়াতে বিজেপি নেতাদের বিদ্যাধরী নদীতে ছুঁড়ে ফেলার হুংকার তৃণমূল নেতার

জরায়ুর অস্ত্রোপচার করতে গিয়ে রোগিনীর মূত্রথলি কেটে ফেললেন চিকি‍ৎসক, আজব কাণ্ড ফালাকাটায়

গিন্নির সঙ্গে ঝগড়া, অভিমানে ফেসবুক লাইভেই আত্মহত্যা যুবকের

তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেওয়াই উদ্দেশ্য, স্পষ্ট জানিয়ে দিলেন ‘বিদ্রোহী’ হুমায়ুন

নদিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী,কৃষ্ণনগরের কলেজ মাঠ পরিদর্শনে পুলিশকর্তারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ