বসিরহাটে কাজের ও মানসিক চাপে অসুস্থ হয়ে পড়লেন BLO, গেলেন ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট:BLO অসুস্থ। কাজ ও মানসিক চাপে অসুস্থ হয়ে পড়লেন BLO। ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের দ্বারস্থ তিনি SIR এর কাজের চাপ ও মানসিক চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি। তাদের উপর থেকে কিছুটা দায়িত্ব কমানো হোক বলে তার আবেদন।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার বসিরহাট এক নম্বর ব্লকের গাছা আঁখারপুর পঞ্চায়েতের ৩০ নম্বর বুথের ঘটনা ।BLO এর নাম ডালিয়া মমতাজ।

এমনিতেই তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ । তার উপর SIR এর কাজের চাপ । তাদেরকে SIR এর ফর্ম বাড়ি বাড়ি দিয়ে আসতে হচ্ছে , আবার সেইগুলো আনার জন্য কোন কোন বাড়িতে দুবার ও যেতে হচ্ছে । সেগুলো ভুল হলে উপভোক্তাকে দিয়ে ঠিক করাতে হচ্ছে । সেই সব ফর্ম নিয়ে বাড়িতে এসে সেগুলোকে আবার অনলাইনে ডাটা এন্ট্রি করতে হচ্ছে । যে কারণে খুবই চাপ পড়ে যাচ্ছে মানসিক এবং শারীরিক । আর তাই অসুস্থ হয়ে পড়েছেন তিনি ।

এলাকারই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে তিনি চিকিৎসা করালেন।তার অভিযোগ-এত চাপ তিনি নিতে পারছেন না । এত চাপেই তিনি মানসিক এবং শারীরিক অসুস্থ হয়ে পড়ছেন ।তার দাবি-নির্বাচন কমিশন অন্তত ডাটা এন্ট্রির জন্য অন্য লোক নিযুক্ত করুক । তার একার পক্ষে এত কিছু করা সম্ভব হচ্ছে না ।এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে শনিবারের মধ্যে সমস্ত ফর্ম বিলি শেষ করে দিতে হবে। সোমবার থেকে অতি দ্রুততার সঙ্গে সমস্ত ফর্ম বাড়ি বাড়ি থেকে পূরণ হয়ে যাওয়ার পর তা সংগ্রহ করতে হবে।

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী