মাদক পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠছে বসিরহাট

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: ভারত বাংলাদেশ সীমান্ত বসিরহাট এলাকায় প্রতিনিয়ত পাচারকারীদের দৌরাত্ম বেড়েই চলেছে। অথচ গোটা এলাকাটি এখন দেখভাল করে বিএসএফ(BSF)। কিন্তু তারপরেও পাচারকারীরা তাদের মুক্তাঞ্চল গড়ে তুলছে। লক্ষাধিক বাংলাদেশী গর্ভনিরোধক ট্যাবলেট বাংলাদেশ থেকে ভারতে পাচার করার সময় ধরা পরল পাচারকারী।

বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা। এদিন ভোররাতে তারালির বাসিন্দা ইমাম হোসেন ঢালী(Hossian Dhali) টোটোয় করে বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের দিকে যাচ্ছিল। সেই সময় সীমান্তে টহলরত ১১২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফের জওয়ানদের ওই ব্যক্তির চলাফেরা দেখে সন্দেহ হওয়ায় তারা তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় এক লক্ষ ৩৪ হাজার পিস বাংলাদেশি গর্ভনিরোধক ট্যাবলেট(Tablets)।

ধৃত পাচারকারী সহ উদ্ধার হওয়া গর্ভনিরোধক বড়ি গুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতকে বসিরহাট(Bashirhat) মহকুমা আদালতে তোলা হয়। অপরদিকে ওই একই সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানদের নজরে আসে পাচারকারীরা মাদক পাচারের জন্য জড়ো হয়েছিল। তারা পাচারকারীদের ধাওয়া করলে পাচারকারীরা একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। ব্যাগের তল্লাশি চালিয়ে বিএসএফ ৬ কেজি গাঁজা (Ganja)উদ্ধার করে। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। উদ্ধার হাওয়া গাঁজাও তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাচারকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর