পুলিশে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের টোপে প্রতারণা, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা হয় রবিবার।আর সেই পরীক্ষাকে ঘিরে গোপনে প্রতারণার ফাঁদ পেতে বসেছিলেন এক সিভিক ভলান্টিয়ার।অভিযোগ, পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে ফাঁস করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন অভিযুক্ত গণেশ বাছাড়(GanesgBachar), এমনটাই অভিযোগ।বসিরহাট পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু পরীক্ষার্থীর সঙ্গে গোপনে যোগাযোগ করে প্রশ্নপত্র জোগাড় করে দেওয়ার দাবি করছিলেন গণেশ।পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার পর বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়।

কয়েকজন পরীক্ষার্থীই প্রথমে বিষয়টি পুলিশকে জানান।অভিযোগ পেয়ে বসিরহাট থানার(Bashirhat P.S.) পুলিশ একাধিক পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে।তাদের বয়ানেই সামনে আসে এই প্রতারণার পুরো ছবি। এরপরই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার গণেশ বাছাড়কে গ্রেফতার করে পুলিশ।তদন্তকারীদের অনুমান,এর পিছনে আরও কেউ যুক্ত থাকতে পারে।পুরো ঘটনার তদন্ত চলছে।প্রশ্ন ফাঁসের টোপে প্রতারণার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।ধৃত সিভিক ভলান্টিয়ারকে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

তার মোবাইল ফোনের তথ্য যাচাই করে দেখছে পুলিশ।রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র যাতে কোনোভাবেই ফাঁস না হয় তার জন্য ছিল কড়া নজরদারি ব্যবস্থা। পরীক্ষার হল গুলিতে ছিল বিশেষ নজরদারি। এর মধ্যে সিভিক ভলান্টিয়ার বসিরহাট থেকে গ্রেফতার হওয়ার ঘটনায় পরীক্ষা কেন্দ্রগুলিকে ঘিরে আরো নজরদারি জোরদার করা হয়েছিল।ওই সিভিক ভলান্টিয়ার কাদের কাছ থেকে প্রশ্নপত্র জোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ দিয়েছে এবং কি পরিমান অর্থ নিয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।নগদে টাকা নেওয়া হয়েছিল না অনলাইনের মাধ্যমে নেওয়া হয়েছিল সেই তথ্য সংগ্রহ করছে পুলিশ।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা