বসিরহাটে কুকুরের আতঙ্কে কয়েকশো গ্রামবাসী, আক্রান্ত ৩০

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: কুকুরের আতঙ্কে কয়েকশো গ্রামবাসী । গ্রামবাসীদের নিরাপত্তায় লাঠি হাতে গ্রামের যুবকরা শিশু, পুরুষ ,মহিলা সহ আক্রান্ত ৩০। পুরসভা ও বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে।উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহকুমার হাসনাবাদ ব্লকে(Hasnabad Block) কুকুরে তান্ডব।ইতিমধ্যেই ২৪ ঘন্টার মধ্যে কুকুরে কামড়েছে ৩০ জনের উপরে খবর বনদপ্তরকে । তাদের মধ্যে বেশ কয়েকজন বাচ্চা আছে । কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন ।

কয়েকজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে আনা হয়েছে । আর এই ঘটনায় রীতিমত আতঙ্ক তৈরি হয়েছে হাসনাবাদের টেংরা , তারাগোপাল গ্রাম(Taragopal Village) সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে । এলাকার যুবকরা দিনরাত লাঠি নিয়ে গ্রামে ঘুরছে গ্রামবাসীদের নিরাপত্তায় ।গ্রামবাসীদের দাবি প্রশাসন উদ্যোগ নিয়ে কুকুরগুলোকে ধরে নিয়ে যাক । না হলে আরো কত মানুষকে কামড়াবে তার ঠিক নেই। দুর্গাপুজোর উৎসবের সময় এই নতুন আতঙ্কে কয়েকশো গ্রামবাসী দিন যাপন করছে ওইসব এলাকায়।এদিকে,অবৈধভাবে বাংলাদেশে যাতায়াত করতে গিয়ে স্বরূপনগর সীমান্তে আটক ১০ অনুপ্রবেশকারী।

গ্রেফতার করে বসিরহাট আদালতে(Bashirhat Court) পাঠাল স্বরূপনগর থানার পুলিশ।১৪ ই অক্টোবর স্বরূপনগর থানার পুলিশ ১০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে।পুলিশ সূত্রে জানা যায়, স্বরূপনগর তারালি ও বিথারী সীমান্ত এলাকা দিয়ে এক শিশু সহ ১০ জন অনুপ্রবেশকারীদের অবৈধভাবে বাংলাদেশ সীমানা পেরিয়ে এদেশে প্রবেশ করানোর সময় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা তাদেরকে আটক করে স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) পুলিশের হাতে তুলে দেয় ।পুলিশ তাদেরকে গ্রেফতার করে |অনুপ্রবেশকারীরা সেদেশের যশোর নড়াইল বাগেরহাট গোপালগঞ্জ পটুয়াখালী ও সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা যায় |

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর