বাঙালি সৈনিকের ‘রাষ্ট্রপতি পুরস্কারে’ গর্বিত গোটা গ্রাম, খুশিতে আপ্লুত পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিহাট: রাষ্ট্রপতি পুরস্কারে বাঙালি সৈনিকদের গর্বিত গ্রাম। দেশের জন্য কাশ্মীর- পঞ্জাব সহ একাধিক সীমান্তে কর্মজীবন লড়াইয়ে কারগিল যুদ্ধের সৈনিক বসিহাটের গর্বিত তপন কুমার ঘোষ(Tapan Kumar Ghosh)।দেশ রক্ষার শপথ বাঙালি সৈনিকের। গর্বিত বাংলা। রাষ্ট্রপতি পুরস্কার পেলেন হতদরিদ্র পরিবারের সন্তান।দরিদ্র পরিবারের ছেলে দেশ রক্ষার শপথ নিয়েছিলেন। তাই অদম্য ইচ্ছা শক্তি সততা ও নিষ্ঠার স্বরূপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে বিশেষ সম্মানে সম্মানিত করেছেন।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট পৌরসভার(Bashirhat Municipality) ১৮ নম্বর ওয়ার্ডের দাসপাড়ার বাসিন্দা তপন কুমার ঘোষ। বাবা সন্তোষ ঘোষের ছোট্ট একটি কাঠের দোকান ছিল। হতদরিদ্র পরিবারের ছেলে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো দেশের জন্য কিছু করার। তাই ১৯৮৫ সালে বিএসএফের কনস্টেবলের প্রথম চাকরির সূত্রপাত। তারপর একে একে চাকরির পদোন্নতি ইন্সপেক্টর হয়ে অবসর। তার দীর্ঘ ৩৯ বছর চাকুরী জীবনে ইচ্ছাশক্তি ও সততার জন্য বারবার দেশের এক সীমান্ত থেকে অন্য সীমান্ত তিনবারের কাশ্মীরের এল ও সি আবার কখনো পঞ্জাব সহ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সীমান্ত পাহারাদারের কাজ করে গেছেন। সামনে থেকে কারগিল যুদ্ধে সৈনিক হিসেবে লড়াই করেছেন।

নতুন বিএসএফের(BSF) চাকরি যারা পেয়েছেন তাদেরকে তিনি বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে দেশ রক্ষা কিভাবে সততার সঙ্গে করতে হবে সেই বাস্তবে রূপ দিয়েছেন। সততার নিষ্ঠা ন্যায়ের জন্য তার দীর্ঘ ও চাকরি জীবনে ছয়বার পদোন্নতি হয়েছে। ২০২৫ সালে তিনি অবসর নেন ।৩১ শে জানুয়ারি তাকে বিশেষ সম্মানের সম্মানিত করলেও তিনি সেই সময় রাষ্ট্রপতি (President)হাত থেকে পুরস্কার নিতে পারেন নি ।এই বাঙালি সৈনিককে তাই এবার রাষ্ট্রপতি বিশেষ সম্মানে সম্মানিত করলেন। তপন কুমার ঘোষকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেই রাষ্ট্রপতি পুরস্কার তার হাতে তুলে দেন। তাপেয়ে ঘোষ পরিবার খুশি ,আবেগ আপ্লুত। এমনকি গ্রামের মানুষ তাকে নিয়ে গর্বিত। তপন কুমার এর স্ত্রী ও এক ছেলেমেয়ে রয়েছেন ।বাবা সন্তোষ কুমার ঘোষ কয়েক বছর আগে মারা যান ।ছেলের এই সম্মান নিজের চোখে দেখে যেতে পারলেন না। কিন্তু মা উমা ঘোষ ছেলের জন্য গর্বিত ।পুরস্কার প্রাপ্ত তপনবাবু জানান সবাইকে দেশ রক্ষার কাজে এগিয়ে আসতে হবে এবং সততার জন্য লড়াই করতে হবে। পাশাপাশি ভালো মানুষ হয়ে থাকতে হবে এবং সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে ।এটাই শপথ নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দাদা, ময়নাতদন্তে দেহ নিয়ে যাওয়ার আগে রাখি বাঁধল বোন

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

নেপালের বন্যায় ভেসে আসা মৃত মহিলার কান থেকে দুল খুলে নিচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?