৩ দিন ধরে ‘মা ক্যান্টিন’ বন্ধ, দৃষ্টিহীন অসহায় দরিদ্ররা মুড়ি খেয়ে খিদে মেটাচ্ছেন

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: ৩ দিন ধরে মা ক্যান্টিন বন্ধ। দৃষ্টিহীন,অসহায়, দু:স্থরা ফিরে যাচ্ছেন খালি থালি নিয়ে। মুড়ি বা অন্য খাবার খেয়ে দিন কাটছে লোকের বাড়িতে কাজ করে খেটে খাওয়া পরিচারিকাদের। রান্নার গ্যাসের আকাল গ্রাস করেছে মা ক্যান্টিনের হেঁসেলকে।মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘মা ক্যান্টিন’ (Maa Canteen)ইরেনের যুদ্ধে প্রত্যক্ষভাবে পড়েছে ।গত ১১ মার্চ বুধবার থেকে ১৩ মার্চ ‘মা ক্যান্টিন’ বন্ধ রয়েছে। বসিরহাট টাউন হাইস্কুলের পাশে বসিরহাট পৌরসভার(Barasat Municipality) উদ্যোগে এই ‘মা ক্যান্টিন’ বসিরহাট শহরের প্রাণকেন্দ্রে বহু দু:স্থ ,অসহায় মানুষদের পেট ভরার অন্ন খাবার দিয়ে আসছে। প্রতিদিন ৩০০ জনের ‘মা ক্যান্টিনে’ রান্না হয়। একথা জানান সুপারভাইজার সুনন্দা পূজারি।

তিনি সহ চারজন প্রতিদিন ৫ টাকায় ডিম -ভাত — সবজি গড়ে ৩০০ জনকে বিতরণ করে থাকেন। যা অসহায় মানুষের খাবারের মেনু। যুদ্ধের প্রভাবে এলপিজি গ্যাসের(LPG Gas) দাম দ্বিগুণ হয়েছে। বিকল্প রান্না করার কোনো ব্যবস্থা নেই। গ্যাস সংকট দেখা দিয়েছে ।বাধ্য হয়ে রান্না বন্ধ করে দিতে হয়েছে মা ক্যান্টিনে। প্রতিদিন যারা এই মা ক্যান্টিন থেকে খাবার নিয়ে যেতো তারা এসে ফিরে যাচ্ছেন। তাঁরা বলছেন আমাদের জীবন বাঁচিয়ে রেখেছিল ওই ‘মা ক্যান্টিন’ ।

কোন রকম ভাবে মুড়ি অন্য কিছু খেয়ে দিন গুজরান করতে হচ্ছে। কবে আবার এখানে এসে ভাত পাব জানি না ।  ক্যান্টিনের সদস্যরা বলছেন কবে গ্যাস আসবে? কবে আবার পেট ভরে খাওয়াতে পারব জানি না। খুব খারাপ লাগছে । অসহায় মানুষ এসে ফিরে যাচ্ছে। মনের দিকটা পিছিয়ে পড়ছি। যাদের দুহাত দিয়ে রান্না করে খাওয়াতাম তারা আজ এসে ঘরের দুয়ার ক্যান্টিন থেকে ফিরে যাচ্ছে। রান্নার গ্যাসের আকাল কেড়ে নিয়েছে মা ক্যান্টিনের দরিদ্র নারায়ন পরিষেবার পরিবেশ।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ