বসিরহাটে মহিলার আপত্তিকর ভিডিও তুলে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: গোপনে এক মহিলার আপত্তিকর ভিডিও ছবি তুলে স্যোশাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার অভিযোগে মোজাহিদ হোসেন মোল্লা(Mojhahid Hossian Molla) নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বসিরহাট থানার গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী পাইকারডাঙা গ্রামের ঘটনা। অভিযুক্ত যুবককে দশ দিনের পুলিশি হেফাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার এক মহিলার সাথে সুসম্পর্ক ছিল যুবক মোহাজিদের।

অভিযোগ সেই সুযোগ নিয়ে মহিলার মোবাইলে থাকা অশ্লীল ছবি স্যোশাল মিডিয়ায় ছেড়ে দেয় ঐ যুবক। জানতে পেরে ওই মহিলার পরিবার বসিরহাট থানায়(Bashirhat P.S.) এসে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ যুবককে গ্রেফতার করে। অভিযুক্ত যুবককে দশ দিনের পুলিশি হেফাজাত চেয়ে বসিরহাট আদালতে(Bashirhat Court) পেশ করা হয়। তাকে হেফাজতে নিয়ে এই তদন্ত এগোতে চায় পুলিশ । ইতিমধ্যে ওই মহিলার বয়ান রেকর্ড করেছে পুলিশ। পুলিশ তদন্তের স্বার্থে ওই মহিলার মোবাইলটি আটক করেছে। একই সঙ্গে ধৃত যুবকের মোবাইলের তথ্য খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ ওই মহিলা এবং ধৃত যুবক দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবছে। দুজনের মধ্যে কোন প্রেম প্রণয় সম্পর্ক ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। কি করে ওই যুবক মহিলার মোবাইল ফোন থেকে অশ্লীল ছবিগুলো পেল তা জানার চেষ্টা করছে পুলিশ। ওই মহিলা নিজের ইচ্ছায় তার মোবাইলে থাকা অশ্লীল ছবি ওই যুবককে দিয়েছিল নাকি ওই যুবক কোনভাবে ওই মহিলার মোবাইল ফোন হাতিয়ে নিয়ে সেই ছবিগুলো নিজের মোবাইল ফোনে নিয়ে নিয়েছিল সবটাই তদন্ত করে দেখছে পুলিশ।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও