হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় ইতিমধ্যে হাইকোর্ট অভিযুক্ত রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মনের(Prasanta Barman) আগাম জামিনের রায় নাকচ করে দিয়েছে। গত সোমবার রাজগঞ্জের বিডিও’র আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার হাইকোর্টের সেই রায়কেই দেশের শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করে মামলা করলেন রাজগঞ্জের BDO। সুপ্রিম কোর্টের এই মামলায় বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতাগী রাজগঞ্জের বিডিও’র হয়ে সওয়াল করবেন সুপ্রিম কোর্টে।

ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করেছে। আগামী বছর শুনানির দিন ধার্য হয়েছে ২ জানুয়ারি।স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় উত্তরবঙ্গের রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে এর আগে আগাম জামিন দিয়েছিল বারাসত আদালত। প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিধান নগর কমিশনারেট পুলিশ। জাল নথি দিয়ে তিনি নিম্ন আদালত থেকে আগাম জামিন পেয়েছেন বলেও অভিযোগ ছিল নিউ টাউনের পুলিশের। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত ২৯ অক্টোবর নিউটাউনের(Newtown) বাগজোলা খাল সংলগ্ন যাত্রাগাছিরএকটি জায়গা থেকে উদ্ধার হয়েছিল দক্ষিণ দাড়ির স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার মৃতদেহ।

তাঁর পরিবারের অভিযোগ ছিল স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুন করা হয়েছে। সেই ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এখনও পর্যন্ত এই ঘটনায় ভিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে সরকারি আইনজীবী আগেই জানিয়েছিলেন, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। পুলিশ বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে এই মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে একাধিক নথি উদ্ধার করেছে। যেখান থেকে বিডিও প্রশান্ত বর্মন নির্দোষ যে নয় এমনটাই মনে করছেন তদন্তকারী অফিসাররা।

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ড্রোন হামলা ইজরায়েলের, নিহত ১৫

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’