ফের বিতর্কের মুখে RG Kar-এর নির্যাতিতার মা, উঠল গুরুতর অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভোটের প্রচারে নেমে বিতর্কের মুখে পড়লেন পানিহাটির বিজেপি প্রার্থী তথা আরজি করের নির্যাতিতার মা। প্রচার চলাকালীন বিশেষভাবে সক্ষম এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের ঘোলা সি-ব্লক এলাকায় প্রচারে যান রত্না দেবনাথ। অভিযোগ, তৃণমূল কাউন্সিলর মিঠু মজুমদারের বাড়ির সামনে পৌঁছে বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান ওঠে তৃণমূল সমর্থকদের তরফে। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা একটি বাড়িতে ঢুকে স্লোগান দিতে থাকেন। সেই সময় রাজীব দাস নামে এক বিশেষভাবে সক্ষম যুবক প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। আক্রান্ত রাজীব দাসের দাবি, ‘বাড়ির ভিতরে ঢুকে আমার মাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। প্রতিবাদ করতেই আমার উপর চড়াও হয় তারা।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তাঁর দাবি, কাউকে মারধর করা হয়নি। উল্টে তাদের উপরেই আক্রমণ করা হয়েছে। আগের দিনও তাঁকে হেনস্থা করা হয়েছে। একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা বলেও পাল্টা অভিযোগ জানান তিনি। ভোটমুখে এই ঘটনাকে কেন্দ্র করে পানিহাটি এলাকায় রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে।

 

HIV আক্রান্ত, স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন, কী আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮