মাত্র ২ মাস আগে হয়েছিল বিয়ে, জঙ্গিদের গুলিতে শহিদ হলেন বাংলার জওয়ান

ঝাঁঝরা হয়ে গেল সিদ্ধান্ত ছেত্রীর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে হয়েছিল মাত্র ২ মাস আগে। ছুটি শেষে বাড়ি থেকে ফের কর্মস্থলে ফিরে গিয়েছিলেন বাংলার জওয়ান (ARMY)। কাজে যোগ দিয়েছিলেন মাত্র ২১ দিন আগে। স্ত্রীকে কথা দিয়েছিলেন, তাড়াতাড়ি ফিরে আসবেন। তবে তা আর হলো না। জঙ্গিদের গুলি বৃষ্টিতে ঝাঁঝরা হয়ে গেল সিদ্ধান্ত ছেত্রীর দেহ। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দার্জিলিংয়ের বিজনবাড়িতে জন্ম ও বেড়ে ওঠা এই বাঙালি জওয়ানের। ২০১৯ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর ২০২১ সালে প্যারা এসএফে নিযুক্ত হয়েছিলেন। বিয়ে হয়েছিল মাত্র ২ মাস আগে। জানা গিয়েছে, ১৪ এপ্রিল কাজে যোগ দিয়েছিলেন তিনি। স্ত্রীর সঙ্গে ফোনে শেষ কথা হয়েছিল গত বৃহস্পতিবার।

গত শুক্রবার খবর আসে, জঙ্গিদের গুলিতে রাজৌরিতে মৃত্যু হয়েছে বছর পঁচিশের বাঙালি যুবকের। শহিদের দেহ নিয়ে আসা হচ্ছে তাঁর দার্জিলিংয়ের বাড়িতে। জওয়ানের সহকর্মী এবং পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী