দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী দু থেকে তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে প্রবল দুর্যোগ। সংশ্লিষ্ট জেলাগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম। তীব্র বজ্রপাত এবং সেই সঙ্গে শুরু হবে বৃষ্টি। বাতাসে ঝড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের এই ৪ জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)। মঙ্গলবার মালদহ জেলার ধুলিয়ানে বিকেলে গঙ্গা প্রেরণের সময় একটি যাত্রী বোঝাই নৌকা ঘাটে আসার সময় বজ্রপাত হলে চারজনের মৃত্যু হয় এবং ৩৫ জন গুরুতর আহত হয়েছিলেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কা জনক ছিল। নৌকাটি ঝড়ের মধ্যে অতি দ্রুত যাত্রী নিয়ে পাড়ে এসে দাঁড়ানোর পর বৃষ্টি শুরু হলে মাথা বাঁচাতে যাত্রীরা যখন একটি টিনের ঘরে আশ্রয় নিয়েছিলেন সেই সময় একাধিকবার বজ্রপাত হয়। তাতেই ৪ জনের মৃত্যু হয় এবং ৩৫ জন আহত হন।

মৃত চার জন সকলেই পুরুষ।বাড়ি বৈষ্ণবনগরে।মৃত চারজনের নাম।
১। আসাদুল্লাহ সেখ (৮০)
২। আনসার সেখ (৪৫)
৩। একরামুল শেখ (৭৫)
৪। কচি সেখ (২৫)
মৃতদের বাড়ি পার দেওনাপুর ,চৌধুরীপাড়া এলাকায়।

এছাড়াও আহতদেরও বাড়ি শোভাপুর, পারদেওনাপুর এলাকাতে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবার গুলিতে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। তাদের জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের উদ্ধার করে স্বরূপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকলের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগাম সতর্কবার্তা জারি করে জানানো হয়েছিল উত্তরবঙ্গে মালদা সহ একাধিক জেলায় মঙ্গলবার প্রবল বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। সাধারণ মানুষকে ঝড়-বৃষ্টি শুরু হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আগাম পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও ঝড়-বৃষ্টির পরিবেশ তৈরি হলে সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে মালদায় গঙ্গায় নৌকো পারাপার করছিলেন যাত্রীরা। আর তাতেই বজ্রপাতে চারজনের মৃত্যু হয় আহত হন প্রায় ৩৫ জন।

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার