মাঘের বঙ্গে আগামী ৩ থেকে ৪ দিন শীতের আমেজ বজায় থাকবে, কুয়াশার দাপট কমবে

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে। মাঘ মাসে এক ধাক্কায় দু ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রার পতন ঘটেছে শনিবার সকালে।অবাধ উত্তুরে হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শনিবারে পারদ পতন রাজ্যজুড়ে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান ।তিনি বলেন,আগামী তিন চার দিন শীতের আমেজ বজায় থাকবে। পরবর্তী দিনে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা দু ডিগ্রী বাড়তে পারে।

কলকাতায় শনিবার স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি নিচে রয়েছে তাপমাত্রা। কল্যাণী, ক্যানিং সহ সিউড়ি ও বাঁকুড়াতে(Bakura) তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা নিচে।উত্তরবঙ্গে দার্জিলিং ,জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা খুব সকালের দিকে থাকবে। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

মাঘের শীতে এই পারদ পতন নতুন নয়। এর আগেও ১৪ ডিগ্রীর নিচে তাপমাত্রা ছিল কলকাতায়। ৭ ডিগ্রি সেলসিয়াস এ ও নেমেছিল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া  দফতরের রেকর্ড অনুযায়ী ….
★১/২/২০১৯ ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
★৪/২/২০২০ ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে।
★২/২/২০২১ ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
★৬/২/২০২২ ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।
★৪/২/২০২৩ ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।আগামী চার দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। দার্জিলিং এর পার্বত্য এলাকায় তাপমাত্রা চার ডিগ্রি থেকে ৬ ডিগ্রির মধ্যেই থাকবে। সমতলের তাপমাত্রা থাকলে ১১ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রির ঘরে। রাজ্যে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ (South Bengal) দুই জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত আগামী ৭ দিন। ঘন কুয়াশার সতর্কতা এই মুহূর্তে কোথাও নেই। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকা সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতার(Kolkata) জন্য ২৫ থেকে ২৮ ডিগ্রির ঘরে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৫ ডিগ্রি কাছাকাছি। শনিবার এক ধাক্কায় রাতের  তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতায়। সম্প্রতি গরম বাড়ায় বঙ্গবাসী মনে করেছিল শীত বিদায় নিয়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এখনই শীতের বিদায় নয়। আরো কিছুদিন অনুভব হবে ঠান্ডা। তাই যারা ভেবেছিলেন গরম জামা কাপড় ধুয়ে বাক্সয় তুলে দেবেন, তাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা