জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে, বসন্তে রাজ্যের ৭ জেলায় ধেয়ে আসছে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: বসন্তে বৃষ্টি। রাজ্যের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার মতো ওড়িশা উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন,হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে।তাপমাত্রা আরও একটু বাড়বে। আগামী দু-দিনে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে(SouthBengal) সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও হয়ে যাবে। দিনে শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গেছে।

আগামী সাতদিনে উত্তরবঙ্গে(North Bengal) তাপমাত্রা পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।পশ্চিমী ঝঞ্ঝা মধ্য উত্তর প্রদেশে রয়েছে। রবিবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। নিম্নচাপ নতুন করে তৈরি হবে এই এলাকায়। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ হবে। আগামী ২৪ ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরো শক্তিশালী নিম্নচাপ রূপে।আগামী সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার ওড়িশা ও সংলগ্ন উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।

শীতের আমেজ কমছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী ২ দিনে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।উত্তরবঙ্গে সোমবার এবং মঙ্গলবার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে।উত্তরবঙ্গে আগামী কয়েক দিনের তাপমাত্রার পরিবর্তন নেই। আগামী সাত দিন একই রকম থাকবে পারদ। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা।

শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।কলকাতায় রাতের তাপমাত্রা বাড়ল। দিনের তাপমাত্রাও ৩১ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা শনিবার রয়েছে ১৯ ডিগ্রির ঘরে। স্বাভাবিকের উপরে দিনের তাপমাত্রা চলে গেলেও রাতের তাপমাত্রা স্বাভাবিক।আপাতত শুষ্ক আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ হলেও রবিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ।

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’